Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত একাধিক সেনা

সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত একাধিক সেনা

Online Desk মার্চ 28, 2026
sulrtan.png

ওঙ্কার বাংলা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘাঁটিটি দীর্ঘদিন ধরেই মার্কিন সামরিক উপস্থিতির জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই এয়ার বেসে বার বার হামলা চালিয়েছে ইরানী সেনা। যুদ্ধের এক মাসেও পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষন দেখা যাচ্ছে না বরং যুদ্ধের ভয়াবহতা বেড়েই চলেছে।
সূত্রের খবর, হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার করা হয়। আঘাত এতটাই তীব্র ছিল যে ঘাঁটির একাধিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি সামরিক বিমানেও ক্ষতির চিহ্ন দেখা যায়। এই ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইরান এখনও তার সামরিক সক্ষমতা ধরে রেখেছে এবং প্রয়োজনে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম বলে অভিমত প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে, এই ঘটনার ফলে সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। কারণ এত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে হামলা সফল হওয়া আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে। একইসঙ্গে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলিও সতর্ক অবস্থানে চলে গেছে।
এদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠীর সক্রিয়তা এই সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা বাড়িয়েছে। তারা ইতিমধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং স্পষ্ট জানিয়েছে যে, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে আক্রমণ চলতে থাকলে তারা আরও বড় পদক্ষেপ নেবে।

Post Views: 110

Continue Reading

Previous: ধারাবাহিক নিয়ে বড় সিদ্ধান্ত জি বাংলার, মেগার সময় নিয়ে বড়সড় রদবদল
Next: ‘চাবিওয়ালা’-র মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক মঞ্চে জয়জয়কার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.