Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধারাবাহিক নিয়ে বড় সিদ্ধান্ত জি বাংলার, মেগার সময় নিয়ে বড়সড় রদবদল

ধারাবাহিক নিয়ে বড় সিদ্ধান্ত জি বাংলার, মেগার সময় নিয়ে বড়সড় রদবদল

Online Desk মার্চ 28, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হৃতিক রোশনের প্রেমিকা ওরফে সাবা আজাদ! বিগত দু’ সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন সাবা। ভয়ানক সংক্রমণের জেরে চরম শারীরিক দুর্বলতায় ভুগছেন অভিনেত্রী-গায়িকা। বর্তমানে একটা কাঠি তোলার ক্ষমতাও নেই, ঠিকমতো উঠে বসতেও পারছেন না তিনি! হাসপাতালের বেডে শুয়েই সাবা আক্ষেপ জানিয়েছেন, “আমার জীবনের সবথেকে খারাপ চোদ্দ দিন।” কিন্তু এই কঠিন সময়ে প্রেমিকার পাশাপাশি রয়েছেন হৃতিক রোশন।
অভিনেত্রীর শেয়ার করা ছবিতেই দেখা গেল, তাঁর চেহারার বেশ বদল ঘটেছে, আরও খানিকটা ভেঙে গিয়েছে তাঁর শরীর। মুখে অবসাদের ছাপ। সাবা জানালেন, সাইক্লোস্পোরা কায়েটানেনসিসে আক্রান্ত তিনি। এহেন সংক্রমণের জেরে মাত্র দুই সপ্তাহে ৪ কেজি ওজন কমেছে তাঁর। এমনকী হাঁটাচলাও প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ঘটনা প্রসঙ্গে, সাবা আজাদ জানিয়েছেন, আমি সবসময়ে ঘরের তৈরি খাবার খাই। নিজের পানীয় জলের বোতলও সঙ্গে রাখি। তারপরেও এই সংক্রমণে পড়েছি, বুঝতেই পারিনি কি হয়ে গেল। দিন কয়েক আগেও শরীরচর্চা চালিয়েছি। পুল-আপ করেছি, ভারী ওজন তুলেছি। আর পরের দিনই আমার শরীর অর্ধেক হয়ে গেল! এখন একটা টুথপিক তোলার মতোও শক্তি নেই আমার, ওজন তোলা তো দূরের কথা। নিজের এই অভিজ্ঞতা থেকেই সকলকে সতর্ক করেছেন সাবা।
সাবা আরও বলছেন, “নিজের স্বাস্থ্যের কথা ভেবে সমস্ত সব্জি খাবার ভালো করে ধুয়ে নিন। কারণ কখনও-কখনও এটাই জীবন-মরণের প্রশ্ন হতে পারে!” অভিনেত্রী জানালেন, এই কঠিন সময়ে দিনরাত এক করে তাঁর যত্ন নিচ্ছেন হৃতিক। প্রসঙ্গত, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন সাবা আজাদ এবং হৃতিক রোশন। তখন থেকেই রোশন পরিবারের প্রায় উৎসব-অনুষ্ঠানে যোগ দিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে।

Post Views: 123

Continue Reading

Previous: ‘ধর্মের নামে উত্তেজনা ছড়ানো হচ্ছে’, রাম নবমী ঘিরে হিংসার ঘটনায় সরব অভিষেক
Next: সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত একাধিক সেনা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.