Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ধর্মের নামে উত্তেজনা ছড়ানো হচ্ছে’, রাম নবমী ঘিরে হিংসার ঘটনায় সরব অভিষেক

‘ধর্মের নামে উত্তেজনা ছড়ানো হচ্ছে’, রাম নবমী ঘিরে হিংসার ঘটনায় সরব অভিষেক

Online Desk মার্চ 28, 2026
abhishek.jpg

ওঙ্কার ডেস্ক: রাম নবমী উদযাপন ঘিরে শুক্রবার রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। দোকান বাড়ি ঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর রাজ্যের আইন শৃঙ্খলার ভার বর্তমানে নির্বাচন কমিশনের হাতে। সেই আবহে এমন ঘটনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘নির্বাচনের ঘোষণা হওয়ার পরেই নির্বাচন কমিশন ব্যাপক প্রশাসনিক রদবদল শুরু করে— যার আওতায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এডিজি, আইজি, এসপি, ডিএম, কলকাতা পুলিশ কমিশনার এবং এমনকি, কেএমসি (কলকাতা পুরসভা) কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। নজিরবিহীন হস্তক্ষেপের উদ্দেশ্য এবং সময়কাল নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এরপর যা ঘটেছে, তা আরও বেশি উদ্বেগজনক। এই রদবদলের আড়ালে ভীতিপ্রদর্শন ও সন্ত্রাসের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’
উল্লেখ্য, শুক্রবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম হন উভয় পক্ষের বেশ কয়েক জন। একাধিক জায়গায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। তৃণমূল নেতা আরও লেখেন, ‘দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, ধর্মের নামে উত্তেজনা ছড়ানো হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের কোনও ‘বুলডোজার মডেল’-এর প্রয়োজন নেই। আমাদের বাইরে থেকে আমদানি করা ঘৃণা ও হিংসার রাজনীতিরও কোনও প্রয়োজন নেই।’

Post Views: 88

Continue Reading

Previous: ইয়েমেনের হুথিদের সরাসরি হামলায় ইজরায়েল! মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন ফ্রন্ট
Next: ধারাবাহিক নিয়ে বড় সিদ্ধান্ত জি বাংলার, মেগার সময় নিয়ে বড়সড় রদবদল

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.