Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রান্নাঘর, দিদি নম্বর ওয়ান-এর পর এবার দাদাগিরি! সয়ামজমাধ্যমে দেবের পোস্ট ঘিরে আরও জল্পনা

রান্নাঘর, দিদি নম্বর ওয়ান-এর পর এবার দাদাগিরি! সয়ামজমাধ্যমে দেবের পোস্ট ঘিরে আরও জল্পনা

Online Desk জুন 24, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: জি বাংলায় একের পর এক চমক। দিদি নম্বর ওয়ান, রান্নাঘরের পর এবার চর্চা দাদাগিরি নিয়ে। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’কে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই তুমুল চর্চা চলছে। কারণ, দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের মুখ হিসেবে দর্শকদের কাছে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে নতুন সিজনকে কেন্দ্র করে শোনা গিয়েছিল নানা গুঞ্জন, এমনকি বড়সড় পরিবর্তন নিয়েও জল্পনা শুরু হয়েছিল। আর সেই জল্পনাকেই যেন আরও উসকে দিলেন টলিউড অভিনেতা দেব।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেতা। আলো-আঁধারিতে তোলা সেই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর অবয়ব। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নতুন সফর, নতুন শুরু। খুব শীঘ্রই আসছে…’। পাশাপাশি জি বাংলা চ্যানেলকেও ট্যাগ করেছেন তিনি। আর তারপর থেকেই কার্যত তোলপাড় সোশ্যাল মিডিয়া। টেলিপাড়ার অন্দরে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো যে, নতুন সিজনে ‘দাদাগিরি’র সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে দেবকেই। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে অভিনেতার সাম্প্রতিক পোস্ট এই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে বলে মনে করছেন নেটপাড়ার একাংশ। যদিও, দীর্ঘদিন ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা এই শো-কে আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছে। তাই সত্যিই যদি নতুন সিজনে দেব দায়িত্ব নেন, তাহলে তাঁর জন্য থাকবে ব্যাপক চ্যালেঞ্জ।
পাশাপাশি, বাংলা টেলিভিশনের নন-ফিকশন শোগুলিতে একের পর এক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানে নতুন মুখ এবং নতুন ফরম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। সেই আবহেই ‘দাদাগিরি’র সঞ্চালনায় বদলের সম্ভাবনা দর্শকদের মধ্যে বাড়িয়ে দিয়েছে কৌতূহল। তবে দেবের অনুরাগীদের একাংশ বেশ উচ্ছ্বসিত। বড়পর্দার তারকাকে ছোটপর্দার জনপ্রিয় মঞ্চে নতুন ভূমিকায় দেখার জন্য কৌতুহলী তাঁরা। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। অন্যান্য রিয়্যালিটি শো’য়ের মতই কি বদলের হাওয়া দাদাগিরিতেও? তাঁর জন্য অপেক্ষা সময়ের।

Post Views: 30

Continue Reading

Previous: রথ দেখানোর নাম করে বেরিয়ে স্ত্রীকে নদীতে ছুঁড়ে ফেলেন স্বামী, ৯ বছর পর গ্রেফতার
Next: তারাতলায় ভেঙ্গে পড়ল গোডাউন; ভিতরে আটকে বহু শ্রমিক, বাড়তে পারে মৃতের সংখ্যা

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.