Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রথ দেখানোর নাম করে বেরিয়ে স্ত্রীকে নদীতে ছুঁড়ে ফেলেন স্বামী, ৯ বছর পর গ্রেফতার

রথ দেখানোর নাম করে বেরিয়ে স্ত্রীকে নদীতে ছুঁড়ে ফেলেন স্বামী, ৯ বছর পর গ্রেফতার

Online Desk জুন 24, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: সালটা ছিল ২০১৭। রথযাত্রার দিন ঘুরতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন স্বামী। অভিযোগ, সেই সময় গুজরাটের সবরমতী রিভারফ্রন্টে নিয়ে গিয়ে স্ত্রীকে তুলে নদীর বুকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওই ব্যক্তি। সেই ঘটনার নয় বছর পর অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, তদন্তে বেরিয়ে আসে এটি ছিল স্বামীর পরিকল্পিত ও ঠান্ডা মাথার খুন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম কোমলবেন সোলাঙ্কি। ২০১৭ সালের ওই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে আহমেদাবাদ সিটি ক্রাইম ব্রাঞ্চ। গোয়েন্দারা ক্রমে রহস্য উন্মোচন করতে সক্ষম হন। তাঁর স্বামী মিনেশ দিনেশভাই সোলাঙ্কিকে (৩১) অবশেষে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানান, ২০১৭ সালের ২৫ জুন রথযাত্রার দিন মিনেশ তাঁর স্ত্রীকে শহর ঘোরানোর অজুহাতে বাইরে নিয়ে যান। সারাদিন শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখার পর, গভীর রাতে তিনি স্ত্রীকে সবরমতী রিভারফ্রন্টে নিয়ে যান। সেখানে কথাবার্তা বলার সময় সুযোগ বুঝে তিনি স্ত্রীকে হঠাৎ শূন্যে তুলে ধরে সরাসরি নদীতে ছুঁড়ে ফেলে দেন। শুধু তাই নয়, নিজের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য পরদিন কালুপুর থানায় গিয়ে স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।

যদিও কয়েক ঘণ্টা পর কোমলবেনের মৃতদেহ উদ্ধার হয়। সেই সময় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ। কিন্তু প্রায় এক দশক পর আসল ঘটনা প্রকাশ্যে আসে প্রযুক্তিগত তথ্য ও পুরনো সাক্ষীদের বয়ান খতিয়ে দেখার পর। তদন্তে উঠে আসে বিয়ের মাত্র চার মাসের মধ্যেই পারিবারিক কলহ চরমে পৌঁছয় মিনেশ ও তাঁর স্ত্রীর মধ্যে। তার পর অতিষ্ঠ হয়ে অভিযুক্ত এই ঘটনা ঘটায়। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা মিনেশকে গ্রেফতার করেছেন ইতিমধ্যে। ধৃতের বিরুদ্ধে অতীতে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 29

Continue Reading

Previous: বারাণসীতে গঙ্গাবক্ষে মাংস ও মদ সহকারে পার্টি, গ্রেফতার ৫
Next: রান্নাঘর, দিদি নম্বর ওয়ান-এর পর এবার দাদাগিরি! সয়ামজমাধ্যমে দেবের পোস্ট ঘিরে আরও জল্পনা

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.