Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বারাণসীতে গঙ্গাবক্ষে মাংস ও মদ সহকারে পার্টি, গ্রেফতার ৫

বারাণসীতে গঙ্গাবক্ষে মাংস ও মদ সহকারে পার্টি, গ্রেফতার ৫

Online Desk জুন 24, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: গঙ্গা নদীর বুকে বারাণসীতে নৌকার উপর বিয়ার ও মুরগির মাংস সহকারে পার্টি করেছিলেন কয়েক জন যুবক। যে মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এই ঘটনায় বিতর্কও তৈরি হয়েছিল। অবশেষে তদন্তে নেমে পাঁচ যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে ওই ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। শনাক্ত করার পর আদালতে তুলে সংশোধনাগারে পাঠানো হয়েছে ধৃতদের। এই ঘটনায় যে নৌকাটি ব্যবহৃত হয়েছিল সেটিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এক পুলিশ আধিকারিক জানান, ধৃতদের নাম দীপক কুমার, অজয় সাহনি, অরুণ কুমার সাহনি, অনুরাগ নিষাদ ও রাহুল সাহনি। প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে। সম্প্রতি প্রকাশ্যে আসা ওই ভিডিওটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল। বারাণসী ও গঙ্গা নদীর পবিত্রতার কথা বিবেচনা করে অনেকেই দাবি করেন, এই কাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। স্থানীয়রা এই আচরণের তীব্র বিরোধিতা করেন।

উল্লেখ্য, সম্প্রতি বারাণসী মিউনিসিপ্যাল কর্পোরেশন পবিত্র ‘শ্রাবণ’ মাস শুরুর আগে বারাণসী শহরের সমস্ত মাংস, মাছ ও পোলট্রি দোকান সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়ে চলছে চর্চা, সেই আবহে এই ঘটনাটি ঘটল। বারাণসী মিউনিসিপ্যাল কর্পোরেশন এর জনসংযোগ আধিকারিক সন্দীপ শ্রীবাস্তব বুধবার জানিয়েছেন, শহরের ভেতরে প্রায় ৩৫০ থেকে ৪০০টি মাংস, মাছ ও পোলট্রি দোকান রয়েছে। শ্রাবণ মাস শুরুর আগেই সেগুলোকে শহর থেকে দূরে নির্দিষ্ট জায়গায় সরিয়ে নেওয়া হবে। এই কাজের জন্য পাঁচটি স্থান চিহ্নিত করা হয়েছে: সেগুলি হল রামনগর, সুজাবাদ, গণেশপুর, আওয়ালেশপুর ও শিবপুর।

Post Views: 18

Continue Reading

Previous: বালোচ বিদ্রোহের কারণে যাবজ্জীবন ‘সিংহী’ মাহরাং-এর; বিতর্কে পাক সরকার
Next: রথ দেখানোর নাম করে বেরিয়ে স্ত্রীকে নদীতে ছুঁড়ে ফেলেন স্বামী, ৯ বছর পর গ্রেফতার

সম্পর্কিত গল্প

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.