Skip to content
জুন 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
harras.jpg

ওঙ্কার ডেস্ক: আটা কলের কাছ থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ২৪ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড জেলার একটি গ্রামে। নির্যাতিতা কিশোরীর বয়স ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় একটি আটা কলের দিকে যাওয়ার সময় তাকে তুলে নিয়ে গিয়ে যৌন অত্যাচার চালায় অভিযুক্ত। ইতিমধ্যে একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। রিপোর্ট অনুসারে, কিশোরীটি ঘটনার আগে স্থানীয় একটি আটা কলে যাচ্ছিল। সেই পথে অভিযুক্ত তার পথ আটকায়। এর পর জোর করে সে মেয়েটিকে কাছের একটি বাড়িতে টেনে নিয়ে যায়। তার ওপর যৌন নির্যাতন চালায়। পর পর দুবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা কোনও রকম ভাবে বাড়ি ফিরে আসে। এর পর গোটা বিষয়টি পরিবারকে জানায়।

নারকীয় এই ঘটনার কথা জানার পর নির্যাতিতার বাড়ির লোকজন আম্বাজোগাই গ্রামীণ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার বয়ান ও ডাক্তারি পরীক্ষার ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, পকসো এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে তার শাস্তির দাবিতে সরব হয়েছে ন ইর্যাতিতার বাড়ির লোকজন। এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে ওই নাবালিকা। তার কাউন্সেলিং করানো হচ্ছে বলে পরিবার সূত্রে খবর।

Post Views: 27

Continue Reading

Previous: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

সম্পর্কিত গল্প

affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026

You may have missed

harras.jpg

মহারাষ্ট্রে কিশোরীকে ঘরে টেনে নিয়ে গিয়ে পর পর ধর্ষণ, অধরা অভিযুক্ত

Online Desk জুন 24, 2026
affair-love.jpg

মধ্যরাতে বিবাহিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলায় হাত হারাল যুবক, আক্রমণকারী ওই মহিলার আরেক প্রেমিক

Online Desk জুন 24, 2026
ejujhu.png

তারাতলায় ঘটনাস্থল পরিদর্শনে শুভেন্দু অধিকারী; ঘটনার পূর্ণতদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মোদীকে আমন্ত্রণ ইরানের

Online Desk জুন 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.