Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দেব এবার নতুন ভূমিকায়, সিনেমায় নয় ফেডারেশনের গিল্ডের সদস্য হতে চলেছেন অভিনেতা

দেব এবার নতুন ভূমিকায়, সিনেমায় নয় ফেডারেশনের গিল্ডের সদস্য হতে চলেছেন অভিনেতা

Online Desk মার্চ 29, 2026
drs.png

ওঙ্কার ডেস্ক: এ যেন একই অঙ্গে বহু রূপ, অভিনেতা-প্রযোজক-সাংসদের পর এবার নতুন ভূমিকায় মানুষের দরবারে দেব। এবার নাকি ফেডারেশনের গিল্ডের সদস্য হতে চলেছেন তিনি। সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পদ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে দেবকে। সূত্র মারফত খবর, দেব নাকি এই সদস্যপদ গ্রহণও করেছেন। এই গিল্ডও ফেডারেশনের আওতায় রয়েছে। আর এই প্রথমবার কোনও অভিনেতা, প্রযোজক ফেডারেশনের সদস্যপদ পেলেন।
প্রসঙ্গত, এই গিল্ডের সম্পাদক মহম্মদ হাসানুজ্জামান সমাজমাধ্যমে লেখেন, ‘বিগত ২০ বছর ধরে বাংলা চলচ্চিত্রে আপনার অবদান ও কৃতিত্ব আমাদের সকলের জন্য গর্বের। আমাদের সংস্থার সদস্যপদ গ্রহণ করে এবং আপনার মতো একজন কৃতি ও খ্যাতিমান ব্যক্তিত্ব, আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আপনার এই সম্মতিতে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।’ পাশাপাশি দেব সমাজমাধ্যমে লেখেন, ‘আমাকে এই সন্মান দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি চাই আরও অনেক বাংলা সিনেমা তৈরি হোক এবং আমাদের টেকনিশিয়ানরা আরও বাংলার ও বাইরের কাজের সুযোগ পাক।’
ওই গিল্ডের সদস্যপদের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠিতে দেবকে লেখা হয়েছে, ‘গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছার সঙ্গে জানাচ্ছি, আপনার দীর্ঘদিনের বিনোদন ও সামাজিক অবদান, অভিজ্ঞতা ও বিভিন্ন সংগঠনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য আমাদের সংগঠন সিনে প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন গভীরভাবে অনুপ্রাণিত। চিঠিতে আরও লেখা, ‘আমরা বিশ্বাস করি যে, আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে।

Post Views: 142

Continue Reading

Previous: ইরান যুদ্ধ ও ট্রাম্প নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইউরোপ জুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে জনজোয়ার
Next: উত্তরপ্রদেশে ব্যাঙ্কের ভুলে মহিলার খাতায় প্রায় ১০ কোটি; টাকা নিতে অস্বীকার মহিলার

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.