Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে ব্যাঙ্কের ভুলে মহিলার খাতায় প্রায় ১০ কোটি; টাকা নিতে অস্বীকার মহিলার

উত্তরপ্রদেশে ব্যাঙ্কের ভুলে মহিলার খাতায় প্রায় ১০ কোটি; টাকা নিতে অস্বীকার মহিলার

Online Desk মার্চ 29, 2026
10-cr.png

ওঙ্কার ডেস্ক: উত্তর প্রদেশের মেইনপুরী জেলার একটি ছোট গ্রামে ঘটে গেল এক বিরল সততার নজির। দেবগঞ্জ গ্রামের বাসিন্দা রীতা দেবীর ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করেই প্রায় ১০ কোটি টাকা জমা পড়ে। কিন্তু সেই টাকা তাঁর নয় এই দাবী কএ সেই টাকা নিতে অস্বীকার করেন রীতা দেবী। এই ঘটনা সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মহিলার সততার ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনেরা।
ঘটনাটি সামনে আসে যখন রীতা দেবী নবরাত্রির সময় এটিএমে গিয়ে নিজের ব্যালেন্স চেক করেন। পর্দায় এত বিপুল পরিমাণ অর্থ দেখে প্রথমে তিনি হতবাক হয়ে যান এবং বিষয়টি বিশ্বাস করতে না পেরে একাধিকবার ব্যালেন্স যাচাই করেন। বারবার একই অঙ্ক দেখার পর পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেন রীতা দেবী। স্বাভাবিকভাবে এমন ঘটনায় অনেকেই লোভে পড়ে যেতে পারেন, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যদেরও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এই অর্থ তাদের নয় এবং এই টাকা থেকে এক পয়সাও খরচ করা যাবে না।
পরদিন ব্যাংক খোলার সঙ্গে সঙ্গেই তিনি নিজে সেখানে উপস্থিত হন এবং পুরো বিষয়টি কর্তৃপক্ষকে জানান। অত্যন্ত সরলভাবে তিনি বলেন, এই টাকা তাঁর নয় এবং এটি যেন ব্যাংক ফেরত নিয়ে নেয়। তাঁর এই স্পষ্ট ও সৎ অবস্থান ব্যাংক কর্তৃপক্ষকেও বিস্মিত করে। ব্যাংকের প্রাথমিক অনুমান, কোনও প্রযুক্তিগত ত্রুটি বা লেনদেন সংক্রান্ত ভুলের কারণেই এত বড় অঙ্কের অর্থ তাঁর অ্যাকাউন্টে চলে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনার পর স্থানীয় এলাকায় রীতা দেবীর সততার ব্যাপক প্রশংসা শুরু হয়েছে। প্রতিবেশী থেকে সাধারণ মানুষ সবাই তাঁর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন। সামাজিক মাধ্যমেও তাঁর এই সততার কাহিনি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেকেই একে বর্তমান সময়ে এক অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরছেন। যেখানে সামান্য আর্থিক লোভেও মানুষ ভুল পথে পা বাড়ায়, সেখানে ১০ কোটি টাকার প্রলোভন উপেক্ষা করে এমন সততার পরিচয় সমাজের জন্য এক ইতিবাচক বার্তা।

Post Views: 136

Continue Reading

Previous: দেব এবার নতুন ভূমিকায়, সিনেমায় নয় ফেডারেশনের গিল্ডের সদস্য হতে চলেছেন অভিনেতা
Next: জয় পেলো আরসিবি, দলকে জিতিয়ে কোহলি বললেন ক্রিকেটে আবার ফিরে ভালো লাগছে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.