Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশ্যে এলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিরিজের ফার্স্ট লুক, হইচই’এ আসছে ‘ঠাকুমার ঝুলি’

প্রকাশ্যে এলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিরিজের ফার্স্ট লুক, হইচই’এ আসছে ‘ঠাকুমার ঝুলি’

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: হইচই’এর নতুন সিরিজের ঘোষণাতেই ছিল দারুন চমক। একাধিক টলিউডের নতুন মুখেরা এবছর সিরিজে হাজির হবেন সেই কথা আগেই জানিয়েছিল হইচই। তবে টলিউডের প্রথম সারির নায়িকাকে এবার দেখা যাবে নতুন ভাবে, ঠাকুমার চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি! শুধু তাই নয়, ‘ঠাকুমার ঝুলি’ নামটা শুনলেই আমাদের মনে পড়ে ছোটবেলার রূপকথার সব গল্প। কিন্তু এই ‘ঠাকুমার ঝুলি’তে রহস্য আর সিরিজের নামভূমিকায় দেখা যাবে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে! পাশাপাশি, এই সিরিজের হাত ধরেই ওয়েব সিরিজে পা রাখছেন অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। এর আগে, ধারাবাহিকে ‘ফুলকি’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন দিব্যাণী। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরেই ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। পাশাপাশি ছবির কাজেও হাত দিয়েছেন তিনি।
অয়ন চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে মার্চ মাসে, ‘হইচই’-এর পর্দায়। বাংলা গোয়েন্দা গল্পের ধারার সঙ্গে সংযোগ রেখে এই সিরিজে শ্রাবন্তী উদঘাটন করবেন এক নতুন রহস্যের! এবার প্রকাশ্যে এল এই ওয়েব সিরিজে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও দিব্যানীর লুক। গল্পে শ্রাবন্তীর বয়স ষাটের কাছাকাছি, নাম গিরিজাবালা সান্যাল। শান্ত, ধীর স্থির, বুদ্ধিমতী গিরিজাবালা জীবনে ভীষণ গুরুত্ব দেন নিয়ম মেনে চলাকে। স্বামীকে হারিয়েছেন সময়ের অনেক আগেই, ছেড়ে চলে গিয়েছে ছেলেও। এই গল্পে একটি অন্য মোড় আসে, যখন গিরিজাবালার নাতনি, যাজ্ঞসেনী বিদেশ থেকে দেশে ফিরে আসে। যাজ্ঞসেনী ক্রিমিনাল সাইকোলজির ছাত্রী, পরিবারের সবচেয়ে ছোট সদস্য। বিয়ের অনুষ্ঠান চলাকালীন, বিয়ের কনে অর্থাৎ আম্রপালীর মৃত্যু ঘিরেই শুরু হয় রহস্য। তারপর কোন দিকে গড়াবে এই রহস্য, তা জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে ওয়েব সিরিজ মুক্তির জন্য।

Post Views: 55

Continue Reading

Previous: কলকাতায় হাজির ভাগশ্রী, ভালোবাসার দিন উদযাপন কি জানালেন বলি অভিনেত্রী?
Next: পুলিশ সুপারের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ব্যবসায়ীকে গুলি করে খুন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.