Skip to content
মে 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পিছিয়ে যাচ্ছে জিৎ’এর ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত কতৃপক্ষের?

পিছিয়ে যাচ্ছে জিৎ’এর ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত কতৃপক্ষের?

Online Desk মে 15, 2026
dexc.png

ওঙ্কার ডেস্ক: পথিকৃৎ বসুর নির্দেশনায় বাংলার অন্যতম সুপারস্টার জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। এই ছবি ঘিরে জিৎ’ভক্তদের মধ্যে উন্মাদনা যে বেশি তা বলাই বাহুল্য। এবার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত লাল সিংয়ের ভূমিকায় বড় পর্দায় আসতে চলেছেন টলিউড সুপারস্টার। অন্যদিকে, টিজারে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে জিতের ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
আগামী ২৭ মে বড় পর্দায় জিতের নতুন ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। কিন্তু, সিনেমা মুক্তির ঠিক কয়েকদিন আগেই দুঃসংবাদ অনুরাগীদের জন্য। খবর, নির্দিষ্ট দিনে মুক্তি পাচ্ছে না ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। প্রযোজনা সংস্থার তরফে সমাজমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকার জন্যই ছবি মুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কতৃপক্ষ। বাকি কাজ শেষ করতে এখনও আরও কিছুদিন সময় লাগবে। তাই আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না এই নতুন ছবি। পরবর্তী মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেই জানানো হয়েছে জিতের প্রযোজনা সংস্থার তরফে।
স্বাভাবিকভাবেই এই খবরে মন ভেঙেছে জিৎপ্রেমীদের। ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে অন্য কোনও কারণ নেই। শীঘ্রই ছবি মুক্তি পাবে আর আনুষ্ঠানিকভাবেই সেই দিনক্ষণও ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছে।

Post Views: 17

Continue Reading

Previous: ভিজছে বাংলা, কিন্তু কোথায় কোথায়?
Next: সাতসকালে ইডি দফতরে হাজিরা রথীন ঘোষের

সম্পর্কিত গল্প

Untitled.png

প্রয়োজন ছিল একটি মাত্র সাধারণ ওষুধের, তাহলেই বেঁচে জেতেন ডিয়েগো মারাদোনা!

Online Desk মে 15, 2026
vijay-alcohol.png

তামিলনাড়ুকে মাদকমুক্ত করতে একাধিক পদক্ষেপ বিজয়ের সরকারের

Online Desk মে 15, 2026
Untitled.png

NTA-র মধ্যেই ‘ভূত’! প্রশ্ন পাচার চক্রের মাথারা লুকিয়ে সংস্থার ভেতরেই!

Online Desk মে 15, 2026

You may have missed

Untitled.png

প্রয়োজন ছিল একটি মাত্র সাধারণ ওষুধের, তাহলেই বেঁচে জেতেন ডিয়েগো মারাদোনা!

Online Desk মে 15, 2026
vijay-alcohol.png

তামিলনাড়ুকে মাদকমুক্ত করতে একাধিক পদক্ষেপ বিজয়ের সরকারের

Online Desk মে 15, 2026
Untitled.png

NTA-র মধ্যেই ‘ভূত’! প্রশ্ন পাচার চক্রের মাথারা লুকিয়ে সংস্থার ভেতরেই!

Online Desk মে 15, 2026
suvendu-cm.jpg

ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের শর্তসাপেক্ষে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর

Online Desk মে 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.