Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “শেষবারের মতো বিদায় নিচ্ছি”, সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলের, কিসের ইতি টানার কথা জানালেন অভিনেতা?

“শেষবারের মতো বিদায় নিচ্ছি”, সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলের, কিসের ইতি টানার কথা জানালেন অভিনেতা?

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: প্রতিনিয়ত টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীদের কেন্দ্র করে গুঞ্জন ও চর্চার অভাব নেই। তারই মাঝে ফের আলোচনায় উঠে এসেছে টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য এর নাম। বিতর্কের সূত্রপাত নীলের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে।
প্রসঙ্গত, সমাজমাধ্যমের ওই পোস্টে একটি আয়নার সামনে তোলা ছবিতে নীল লিখেছিলেন, “শেষবারের মতো” এবং “বিদায় নিচ্ছি, ডা. শাক্য চট্টোপাধ্যায়।” এই বার্তা ঘিরেই জল্পনা শুরু হলেও পরে স্পষ্ট হয়, বিষয়টি তাঁর কাজ সংক্রান্ত। তিনি বর্তমানে যে ধারাবাহিকে অভিনয় করছিলেন, ‘ভোলে বাবা পার করেগা’, সেই চরিত্রে আর দেখা যাবে না তাঁকে। শুধু নীল নন, নতুন পর্বে থাকবেন না মধুমিতা সরকারও। জানা গিয়েছে, সম্পূর্ণ নতুন শিল্পী নিয়ে নতুন সময়সূচিতে ফিরছে ধারাবাহিকটি। সেই প্রোমোও ইতিমধ্যেই চলে এসেছে দর্শকদরবারে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে ১০টায় সম্প্রচারিত হবে ধারাবাহিকটি। গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথ চলা। তবে প্রত্যাশা মতো সাড়া মেলেনি দর্শকমহলে। সেই ধারাবাহিকের সফরে ইতি টানলেন নীল।
তবে কেবল ধারাবাহিক নয়, এরই মধ্যে নীল-তৃণার সম্পর্ক নিয়েও আলোচনা কম নয় অনুরাগীদের মনে। ২০২১ সালে বিয়ের পর থেকেই তাঁদের সম্পর্কে টানাপোড়েনের খবর শোনা গিয়েছে বারংবার। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো না করা নিয়েও একসময় জোর চর্চা হয়। কিন্তু বিচ্ছেদের জল্পনা ধোঁয়াশাই রয়ে যায়। বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত দুই দিক থেকেই এই জুটিকে ঘিরে আগ্রহ এখনও তুঙ্গে দর্শকদের।

Post Views: 140

Continue Reading

Previous: বাংলাদেশের জাতীয় নির্বাচনে হারের পর কোন পরিস্থিতিতে কট্টরপন্থী জামাত
Next: পিএমও অফিস ‘সেবা তীর্থের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
Calcutta-highcourt-1280.jpg

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডির মুখোমুখি হতে হবে না সুজিতকে, জানাল হাইকোর্ট

Online Desk এপ্রিল 23, 2026
r5t5.png

অন্তঃসত্ত্বা মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’! হাজিরা দিতে পারবেন না জানালেন স্বামী

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.