Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের গ্রেফতার বাংলাদেশের গায়ক নোবেল, আইনিই নির্দেশ অমান্য করার অভিযোগে আটক গায়ক

ফের গ্রেফতার বাংলাদেশের গায়ক নোবেল, আইনিই নির্দেশ অমান্য করার অভিযোগে আটক গায়ক

Online Desk এপ্রিল 3, 2026
dfr.png

অঙ্কার ডেস্ক: ফের হাজতবাসের নির্দেশ বাংলাদেশের সঙ্গীতশিল্পী নোবেলের নামে। মাসখানেক আগেই শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছিলেন, মাস না ঘুরতেই ফের জড়িয়ে পড়লেন আইনি বিপাকে! বিতর্কের আরেক নাম যেন নোবেল। বেশ কয়েক মাস ধরেই নানা অভিযোগে বারবার শিরোনামে থেকেছেন গায়ক।
গতবার আদালতের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “মানুষ মাত্রই ভুল হয়, আবারও হতে পারে।” সেই মন্তব্য নিয়েও বিতর্ক চলেছিল বেশ কয়েকদিন। আবার সেই কথাই যেন সত্যি প্রমাণ করলেন তিনি। জামিন পাওয়ার কিছুদিনের মধ্যেই আবারও শর্তভঙ্গের অভিযোগে গ্রেফতার হলেন নোবেল। অভিযোগ, শবনম রোজা নামের এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নোবেল তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত ওই মহিলার কাছ থেকে প্রায় ১৩ লক্ষ ১৮ হাজার ৫৪০ টাকা নিয়েছেন তিনি। শুধু তাই নয়, অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের হুমকিও নাকি দেওয়া হত তাঁকে। এই কাজে নোবেলকে সাহায্য করেছেন তাঁর মা, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া এবং সহকারী মুনেম শাহল শৌমিক, এই অভিযোগও রয়েছে গায়কসহ তাঁর পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারক নোবেলের নতুন জামিন আবেদনও নাকচ করে দেন। আদালতের নির্দেশ, তাঁকে ফের জেল হেফাজতেই রাখা হবে। ফলে আবারও কারাবন্দি হতে হল গায়ককে।
নোবেলের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উঠেছে। নারীঘটিত কেলেঙ্কারি, শ্লীলতাহানি, প্রতারণা, স্ত্রী নির্যাতন থেকে শুরু করে নেশাগ্রস্ত অবস্থায় পর্যটকদের মারধর। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অশালীন মন্তব্য করেও তিনি সমালোচনায় এসেছিলেন। গত বছর এক তরুণীকে স্টুডিওতে আটকে রেখে হেনস্থার অভিযোগেই গ্রেফতার হয়েছিলেন।

Post Views: 146

Continue Reading

Previous: প্রকাশ্যে রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক, ভাইরাল রণবীর সিং’য়ের ছবি!
Next: আমেরিকার এফ-৩৫ ধ্বংস করেছে ইরনি বায়ুসেনা; দাবী তেহরানের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.