Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আমেরিকার এফ-৩৫ ধ্বংস করেছে ইরনি বায়ুসেনা; দাবী তেহরানের

আমেরিকার এফ-৩৫ ধ্বংস করেছে ইরনি বায়ুসেনা; দাবী তেহরানের

Online Desk এপ্রিল 3, 2026
F-35.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আবারও নতুন করে বিতর্ক উসকে দিল ইরানের দাবি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দ্বিতীয়বারের মতো একটি মার্কিন স্টেলথ যুদ্ধবিমান এফ-৩৫ লাইটিং২ ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি, দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করার সময় উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এই যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস-এর তরফে বলা হয়েছে, হামলাটি এতটাই নির্ভুল এবং শক্তিশালী ছিল যে যুদ্ধবিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেও জানানো হয়েছে। কিছু সূত্রে দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজও কঠিন হয়ে ওঠে।
এটি গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বার, যখন ইরান একই ধরনের দাবি করল। এর আগে একটি এফ-৩৫ ভূপাতিত করার কথাও জানানো হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এই দাবির সত্যতা নিয়ে। ওয়াশিংটনের যুদ্ধ বিমান এফ-৩৫ বিশ্বের অন্যতম আধুনিক স্টেলথ যুদ্ধবিমান, যা রাডারে সহজে ধরা পড়ে না। তাই এমন বিমান গুলি করে নামানোর দাবি অত্যন্ত গুরুতর এবং তা প্রমাণ সাপেক্ষ হওয়া জরুরি। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বরং অতীতেও এ ধরনের দাবিকে অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ইরানের এই বক্তব্যকে ঘিরে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘাতের আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক টানাপোড়েনের জেরে গোটা অঞ্চলে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই ধরনের ঘটনা সত্যি প্রমাণিত হয়, তবে তা যুদ্ধের কৌশলগত ভারসাম্যে বড়সড় প্রভাব ফেলতে পারে।

Post Views: 123

Continue Reading

Previous: ফের গ্রেফতার বাংলাদেশের গায়ক নোবেল, আইনিই নির্দেশ অমান্য করার অভিযোগে আটক গায়ক
Next: বঙ্গে ভোটের ডিউটিতে এসে নিজেকে গুলি করে আত্মঘাতী কেন্দ্রীয় জওয়ান

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.