Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গে ভোটের ডিউটিতে এসে নিজেকে গুলি করে আত্মঘাতী কেন্দ্রীয় জওয়ান

বঙ্গে ভোটের ডিউটিতে এসে নিজেকে গুলি করে আত্মঘাতী কেন্দ্রীয় জওয়ান

Online Desk এপ্রিল 3, 2026
gun.jpg

ওঙ্কার ডেস্ক: ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন নির্বাচনের ডিউটি করতে। কিন্তু বাংলায় এসে চরম সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। শুক্রবার ভোরে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন তিনি। এই ঘটনা চাঞ্চল্য তৈরি হয়েছে তাঁর সহকর্মীদের মধ্যে। তবে ঠিক কী কারণে এমন বেছে নিলেন ওই জওয়ান তা জানা যায়নি। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘার একটি স্কুলে।
রিপর্ট অনুসারে মৃত জওয়ানের নাম বীরেন্দ্র সিং। তিনি আদতে হরিয়ানার বাসিন্দা। সিআরপিএফের ১৩১ আলফা ইউনিটের সদস্য ছিলেন। নির্বাচনের ডিউটি করার জন্য তাঁকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল। তাঁর সহকর্মীদের দাবি শুক্রবার ভোরে আচমকা গুলির শবন্দ শুনতে পান তাঁরা। তড়িঘড়ি বেরিয়ে তাঁরা দেখেন বীরেন্দ্র গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে ক্যাম্পে থাকা মেডিকেল টিমকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ক্যাম্পের চিকিৎসক আসেন। তিনি পরীক্ষা করে জানান মৃত্যু হয়েছে বীরেন্দ্রর। জানা গিয়েছে , ওই জওয়ান নিজের মাথায় গুলি চালিয়েছেন। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তিনি তা বোঝা যাচ্ছে না। মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে তাঁর আত্মঘাতী হওয়ার পিছনে তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে শিরোনামে উঠে এসেছিল দিঘা। দিঘার তালসারিতে শুটিং এ গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দিঘার স্কুলে নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

Post Views: 83

Continue Reading

Previous: আমেরিকার এফ-৩৫ ধ্বংস করেছে ইরনি বায়ুসেনা; দাবী তেহরানের
Next: মিমি চক্রবর্তী কাণ্ডে হাজতবাসের পর, তনয় শাস্ত্রী এবার বিজেপিতে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.