Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রকাশ্যে রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক, ভাইরাল রণবীর সিং’য়ের ছবি!

প্রকাশ্যে রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক, ভাইরাল রণবীর সিং’য়ের ছবি!

Online Desk এপ্রিল 3, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: রণবীর কাপুরের ‘রাম’ লুক নিয়ে যখন সারা দেশ উত্তাল, ঠিক তখনই নেটপাড়ায় শুরু হল এক নতুন আলোচনা। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির টিজার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রণবীর সিং’এর এআই ‘রাম’ অবতারের ছবি। রণবীর কাপুর তো ঠিক আছে, কিন্তু ‘রাম’ হিসেবে রণবীর সিং-কে কেমন লাগত সেই প্রশ্ন জেগেছে ভক্তদের মনেও।
বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’এর প্রথম ঝলক। রণবীর কাপুরকে ‘রাম’ হিসেবে দেখে ভক্তদের মনে উত্তেজনার পারদ চড়লেও, সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রেন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারসাজিতে তৈরি রণবীর সিং-এর ‘রাম’ অবতার এখন রীতিমত ভাইরাল ফেসবুক-ইনস্টাগ্রামে। বর্তমানে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বক্স অফিস কাঁপানো রণবীর সিং-এর বহুমুখী অভিনয় ক্ষমতার ভক্ত সবাই। নেটিজেনদের একাংশের দাবি, রণবীর সিং-এর গায়ের রঙ এবং তাঁর চোখের ‘সারল্য ও তেজ’ উভয়ই রামের চরিত্রের সঙ্গে বেশি মানানসই। এক অনুরাগী লিখেছেন, “রণবীর সিং যে কোন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন।
নিঃসন্দেহে নিতেশ তিওয়ারির এই ‘রামায়ণ’ ভারতীয় সিনেমার সবথেকে ব্যয়বহুল প্রজেক্ট। ৪০০০ কোটি টাকার এই ছবিতে রণবীর কাপুর ছাড়াও রয়েছেন যশ, সাই পল্লবী এবং সানি দেওল। টিজারে পুষ্পক বিমানের ঝলক এবং রণবীরের শান্ত লুক নিয়ে দর্শকের মতামতের পাশাপাশি রণবীর সিং’এর এই ‘এআই’ লুক যেন বিতর্কের আগুনে ঘি ঢেলে দিয়েছে। ২০২৬এর দীপাবলিতে যখন রণবীর কাপুর বড় পর্দায় রাম হয়ে আসবেন, তখন কি তিনি দর্শকদের মন জয় করতে পারবেন সেই প্রশ্নের উত্তর দেবে সময়। তবে আপাতত নেটদুনিয়ায় ‘রণবীর বনাম রণবীর’ এই লুক নিয়ে চর্চা তুঙ্গে।

Post Views: 120

Continue Reading

Previous: ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত পেন্টাগনের
Next: ফের গ্রেফতার বাংলাদেশের গায়ক নোবেল, আইনিই নির্দেশ অমান্য করার অভিযোগে আটক গায়ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.