Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত পেন্টাগনের

ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত পেন্টাগনের

Online Desk এপ্রিল 3, 2026
TRUMP.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদে আচমকা পরিবর্তন! যুক্তরাষ্ট্রের আর্মি চিফ অফ স্টাফ জেনারেল রান্ডি জর্জ-কে নিজের পদ থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং তিনি অবিলম্বে অবসর গ্রহণ করছেন। এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই ওয়াশিংটনের প্রশাসনিক ও সামরিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেনারেল জর্জ তাঁর দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি নিচ্ছেন। যদিও এই পদক্ষেপের পেছনে নির্দিষ্ট কোনও কারণ আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি, তবুও প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরে নেতৃত্বে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাই উঠে আসছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পেট হেগসেথের নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে জর্জ এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছিলেন এবং সাধারণ নিয়ম অনুযায়ী তাঁর মেয়াদ আরও কয়েক বছর থাকার কথা ছিল। সেই নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তাঁর পদত্যাগ অনেককেই অবাক করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত পদ পরিবর্তন নয়, বরং মার্কিন সামরিক কাঠামোর বৃহত্তর পুনর্বিন্যাসের অংশ হতে পারে।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাব্যাথার অন্যত্তম কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ইরানকে ঘিরে কূটনৈতিক ও সামরিক টানাপোড়েন এই প্রেক্ষাপটে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে এই রদবদলের কারণ বোঝার চেষ্টা করছে বিশেষজ্ঞ মহল। জেনারেল জর্জের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব নিচ্ছেন আর্মির ভাইস চিফ অফ স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ। তিনি সাময়িকভাবে এই পদ সামলাবেন বলে জানা গিয়েছে। ভবিষ্যতে স্থায়ীভাবে কাকে এই দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
সাম্প্রতিক সময়ে মার্কিন প্রতিরক্ষা দফতরে একাধিক উচ্চপদস্থ আধিকারিকের পদ পরিবর্তন বা অপসারণের ঘটনা সামনে এসেছে। সেই ধারাবাহিকতার মধ্যেই এই পদক্ষেপকে দেখা হচ্ছে। ফলে, সামরিক নীতি, কৌশল এবং নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

Post Views: 127

Continue Reading

Previous: যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীতে একমাত্র ভারতীয় নাবিকরা প্রাণ হারিয়েছেন, তেহরানকে বার্তা নয়াদিল্লির
Next: প্রকাশ্যে রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক, ভাইরাল রণবীর সিং’য়ের ছবি!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.