Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীতে একমাত্র ভারতীয় নাবিকরা প্রাণ হারিয়েছেন, তেহরানকে বার্তা নয়াদিল্লির

যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীতে একমাত্র ভারতীয় নাবিকরা প্রাণ হারিয়েছেন, তেহরানকে বার্তা নয়াদিল্লির

Online Desk এপ্রিল 3, 2026
bikram-misri.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্যের সংঘাত এখনও চলমান। ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে। যুদ্ধের মাঝে পড়ে এই প্রণালীতে প্রাণ হারিয়েছেন তিন জন ভারতীয় নাবিক। বৃহস্পতিবার রাতে ব্রিটেনের সঙ্গে বৈঠকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। আন্তর্জাতিক স্তরে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে ব্রিটেন বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে এক আলোচনার আয়োজন করেছিল। সেই ভার্চুয়াল বৈঠকে ভারত ছাড়াও আরও ৫৯টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।
বৈঠকে বিক্রম মিস্রি তেহরানের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া দরকার। ভারতের বিদেশ সচিবের কথায়, ‘এই সঙ্কট থেকে বেরোনোর পথ হল উত্তেজনা কমানো এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কূটনীতি ও আলোচনা শুরু করা।’ তিনি আরও জানান, এখনও পর্যন্ত হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজে কর্মরত অন্তত তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও এক জন।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হওয়ার জন্য ব্রিটেনকে ডাক দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আবেদন সত্ত্বেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামেনি ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ইরানের সঙ্গে আলোচনার উপর জোর দিয়েছেন। তাঁর সরকার মনে করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে হরমুজ সমস্যার সমাধান হবে। ব্রিটেন ইরানের বিরুদ্ধে অস্ত্র না ধরায় ক্ষুব্ধ হন ট্রাম্প। তিনি মঙ্গলবার ব্রিটেনকে আক্রমণ করে সমাজ মাধ্যমে লিখেছিলেন, ‘আপনাদের নিজেদের জন্য লড়াই করা শিখতে শুরু করতে হবে। আমেরিকা আর আপনাদের সাহায্য করবে না, ঠিক যেমন আপনারা আমাদের জন্য ছিলেন না।’

Post Views: 120

Continue Reading

Previous: বায়ু দূষণের জেরে ব্যাহত জনজীবন; কি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র জানতে চাইল গ্রিন ট্রাইব্যুনাল
Next: ইরানের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত পেন্টাগনের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.