Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্দেশ মত কলকাতার ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান

নির্দেশ মত কলকাতার ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান

Online Desk এপ্রিল 22, 2026
dfgu.png

ওঙ্কার ডেস্ক: বঙ্গে ভোটের আবহ, তুঙ্গে প্রস্তুতি। ভোট মুখে তৎপর ইডিও। ২০ এপ্রিল ইডির তরফে তলব করা হয় অভিনেত্রী নুসরত জাহানকে। নির্দেশ মত ইডির তলবে বুধবার হাজিরা দিলেন অভিনেত্রী। ফ্ল্যাট প্রতারণা মামলায় কয়েকদিন আগে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে সমন পাঠানো হয়। সেই প্রেক্ষিতেই বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।
সূত্রের খবর, অভিনেত্রী দিল্লিতে হাজিরা দিতে চেয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত কলকাতায় ইডির দফতরেই হাজিরা দিলেন তিনি। এদিন সশরীরে হাজিরা দিতে পৌঁছন অভিনেত্রী। সঙ্গে ছিলেন যশও। গাড়ি থেকে নেমে সোজা সিজিও কমপ্লেক্সে যশের সঙ্গে ভিতরে প্রবেশ করেন নুসরত। এদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা সালোয়ার-কামিজে, চোখে সানগ্লাস।
উল্লেখ্য জানা গিয়েছে, ফ্ল্যাট প্রতারণা মামলায় নাম জড়িয়েছে সেভেন সেন্সের নামে একটি সংস্থার। যার অন্যতম কর্ণধার নুসরত জাহান। সংস্থাটি রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছিল, কিন্তু ফ্ল্যাট দেননি, এমনটাই অভিযোগ। এমনকী সেই টাকাও ফেরত পাননি ক্রেতারা। এই ঘটনাতেই নুসরতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। সেই মামলাতে তলব করা হয়েছে অভিনেত্রীকে।
অন্যদিকে, রেশন দুর্নীতির সঙ্গেও নাম উঠে এসেছে নুসরত জাহানের। যখন বাংলাদেশ সীমান্ত থেকে দুর্নীতির গম পাচারের অভিযোগ উঠেছিল, সেই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। এই চক্রের সঙ্গেও অভিনেত্রীর যোগসূত্র থাকতে পারে বলে অভিযোগ। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নুসরতের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এর আগেও বাণিজ্যক বিষয়ে ইডির তলব পেয়েছিলেন নুসরত। তবে এখন দেখার এই ফ্ল্যাট প্রতারণা মামলার জল কোন দিকে গড়ায়।

Post Views: 141

Continue Reading

Previous: ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাবে কোথায়?
Next: অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, কৃতিত্ব দিলেন শাহবাজ-মুনিরকে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.