Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাবে কোথায়?

ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ কমিশনের, দেখা যাবে কোথায়?

Online Desk এপ্রিল 22, 2026
eci.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল ২১ তারিখের মধ্যে যাঁদের নামের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে তাঁদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। শুধু তাই নয় তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালক সংস্থার ওয়েবসাইটে সেই নাম দেখা যাবে।

ওয়েবসাইটে প্রবেশ করেব এপ্রিক নম্বর দিয়ে ভোটাররা জানতে পারবেন, তাঁদের নামের নিষ্পত্তি হয়েছে কিনা। তবে কমিশন সূত্রে খবর, বিচারাধীন ভোটারদের মধ্যে কত জনের নাম তালিকায় উঠল এবং কত জনের নাম বাদ গেল, সে বিষয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে বুধবার বিকেলে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ ধারার ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিয়েছিল, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২ আসনে নির্বাচনের আগে ২১ এপ্রিল, পর্যন্ত যাদের নামে ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে তাঁদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। সেই সঙ্গে ২৯ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার নির্বাচনের আগে ২৭ এপ্রিল যাঁদের নামে স্বীকৃতি দেবে ট্রাইব্যুনাল তাঁদেরকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। যে বুথগুলিতে ভোটারদের তথ্য এখনও নিষ্পত্তি হয়নি, সেই বুথের নাম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে বুধবারের মধ্যে সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে বলে কমিশন সূত্রে খবর। উল্লেখ্য ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ আসনে প্রথম দফার নির্বাচন। মঙ্গলবার সন্ধ্যা থেকে সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট বিধানসভা গুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে।

Post Views: 113

Continue Reading

Previous: প্রথম দফার ভোটের মুখে টলিপাড়ায় নতুন উত্তেজনা, কবি সাহিত্যিক শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Next: নির্দেশ মত কলকাতার ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.