Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, কৃতিত্ব দিলেন শাহবাজ-মুনিরকে

অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, কৃতিত্ব দিলেন শাহবাজ-মুনিরকে

Online Desk এপ্রিল 22, 2026
trump-asim-munir.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানোর কথা। অনির্দিষ্ট কালের জন্য এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন ট্রাম্প। আর এই পদক্ষেপের জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সে দেশের সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের কথা উল্লেখ করেছেন। বিবৃতিতে ট্রাম্প বলেন, তিনি ‘দ্বিধাবিভক্ত’ ইরান সরকারকে একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য ‘ঐক্যবদ্ধ প্রস্তাবে’ পৌঁছনোর সময় দিতে চেয়েছেন। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর কোনো সময় বেঁধে দেয়নি। ট্রাম্প এই সিদ্ধান্তের জন্য পাকিস্তানের কর্তাদের কৃতিত্ব দিয়েছেন।

সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে—যা প্রত্যাশিত ছিল। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুরোধে আমাদের কাছে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে, যাতে তাদের নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। তাই আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত ও সক্ষম থাকতে বলেছি। প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনও একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি।’

অন্য দিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করার পর তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সমাজ মাধ্যমে শাহবাজ লিখেছেন, ‘আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের পক্ষ থেকে, চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতি বাড়ানোর আমাদের অনুরোধ সদয়ভাবে গ্রহণ করার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ তিনি আরও লেখেন, পাকিস্তান একটি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য চেষ্টা জারি রাখবে।

Post Views: 139

Continue Reading

Previous: নির্দেশ মত কলকাতার ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান
Next: দ্বিতীয় দফায় প্রচারের রণকৌশল সাজাতে নেতাদের নিয়ে মধ্যরাত পর্যন্ত বৈঠকে শাহ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.