Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • দ্বিতীয় দফায় প্রচারের রণকৌশল সাজাতে নেতাদের নিয়ে মধ্যরাত পর্যন্ত বৈঠকে শাহ

দ্বিতীয় দফায় প্রচারের রণকৌশল সাজাতে নেতাদের নিয়ে মধ্যরাত পর্যন্ত বৈঠকে শাহ

Online Desk এপ্রিল 22, 2026
amit-shah1.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন বঙ্গে। তার আগে শেষ দফায় যে আসনগুলিতে নির্বাচন হবে সেখানে প্রচারের রণকৌশল কী হবে তা নির্ধারণ করতে নেতাদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ওই বৈঠক চলে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, দক্ষিণবঙ্গের ভোটের দায়িত্বে থাকা নেতারা শাহের ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ইতিমধ্যে তারকা প্রচারকরা বঙ্গে বিজেপির হয়ে প্রচার শুরু করে দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশ এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্যে ম্যারাথন ভোট প্রচার করে গিয়েছেন। শাহ আগেই ঘোষণা করেছিলেন তিনি বঙ্গে বেশ কিছুদিন থাকবেন বলে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বঙ্গে থেকে রণকৌশল সাজানো-সহ প্রচারের কাজে ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফায় নির্বাচন। দক্ষিণবঙ্গ তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাতে আদাজল খেয়ে নেমে পড়েছে পদ্ম শিবির। ৪ মে ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে বিজেপিই ক্ষমতায় আসতে চলেছে বলএ কেন্দ্রীওয় নেতারা একাধিক সভা থেকে দাবি করেছেন। যদিও চতুর্থ বারের মতো বাংলায় সরকার গঠন করার বিষয়ে আত্মবিশ্বাসী জোড়াফুল শিবির।

Post Views: 115

Continue Reading

Previous: অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, কৃতিত্ব দিলেন শাহবাজ-মুনিরকে
Next: বঙ্গে রাহুল গান্ধীর নির্বাচনী সফর বাতিল, কাঠগড়ায় তৃণমূল

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.