Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গে রাহুল গান্ধীর নির্বাচনী সফর বাতিল, কাঠগড়ায় তৃণমূল

বঙ্গে রাহুল গান্ধীর নির্বাচনী সফর বাতিল, কাঠগড়ায় তৃণমূল

Online Desk এপ্রিল 22, 2026
rahul-2.jpg

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গে ভোট প্রচারে আসার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। কিন্তু অনুমতি না মেলায় তা বাতিল করে দিল হাত শিবির। কংগ্রেসের দাবি কলকাতায় রাহুল গান্ধীর জনসভার জন্য তৃণমূলের প্রভাবে অনুমতি দেয়নি প্রশাসন।

কংগ্রেসের দাবি, প্রশাসনের অনুমতির জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করেছিল তারা। কিন্তু অনুমতি না পাওয়ায়, ২৩ এপ্রিলের অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা আর সম্ভব নয়। সূত্রের খবর, পরবর্তী সভার জন্য আবার প্রশাসনের কাছে নতুন করে আবেদন জানাতে চলেছে হাত শিবির। আগামী ২৫ বা ২৬ এপ্রিল রাহুল গান্ধীর পরবর্তী কর্মসূচি রাখা হবে বলে কংগ্রেস সূত্রে খবর। কংগ্রেসের অভিযোগ, প্রশাসন ও পুলিশ ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের নির্দেশে’ কাজ করেছে। আর সে কারণে এই সফরের জন্য প্রয়োজনীয় অনুমতি দেয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, মালদা ও মুর্শিদাবাদে রাহুল গান্ধীর জনসভার কারণে তৃণমূল এবং বিজেপি ভয় পেয়েছে।

যদিও কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শশী পাঁজা এই বিষয়ে বলেন, জনসভার জন্য আবেদন সরকারি ওয়েবসাইটে আগেভাগে করতে হয়। তাঁর কথায়, ‘সেখান থেকেই অনুমতি দেওয়া হয়। এটি দুই থেকে সাত দিন আগে করতে হয়… এই নিয়ম সমস্ত জনসভা এবং সমস্ত রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য।’ তিনি বলেন, রাহুলের সফর বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন জবাব দিতে পারবে। উল্লেখ্য, ১৪ এপ্রিল রাহুল গান্ধী উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় তিনটি জনসভায় ভাষণ দেন। দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল যে কেন্দ্রগুলিতে ভোট হতে চলেছে, সেখানে প্রচারের জন্য তিনি এক দিনের জন্য বাংলা সফর করতে পারেন।

Post Views: 128

Continue Reading

Previous: দ্বিতীয় দফায় প্রচারের রণকৌশল সাজাতে নেতাদের নিয়ে মধ্যরাত পর্যন্ত বৈঠকে শাহ
Next: কুর্সিতে বসার এক মাসও পেরোয়নি, নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.