Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কুর্সিতে বসার এক মাসও পেরোয়নি, নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ

কুর্সিতে বসার এক মাসও পেরোয়নি, নেপালে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ

Online Desk এপ্রিল 22, 2026
balendra-shah.jpg

ওঙ্কার ডেস্ক: এখনও এক মাস হয়নি নির্বাচনে জয়লাভ করে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন র‍্যাপার বলেন্দ্র শাহ। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে বড় ধরণের বিক্ষোভের মুখে তাঁর সরকার। কাঠমান্ডুর মেয়র থেকে দেশের নেতা হওয়া বলেন শাহের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে গোটা নেপালজুড়ে। ছাত্র থেকে শুরু করে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ বিক্ষোভে সামিল হতে রাস্তায় নেমেছেন।

রিপোর্ট অনুসারে বিক্ষোভের প্রধান কারণ হলো, ভারত থেকে আনা ১০০ টাকার বেশি দামের পণ্যের উপর সরকারের শুল্ক চাপানোর সিদ্ধান্ত। সীমান্ত এলাকার মানুষের অভিযোগ, এর ফলে তাঁরা আর্থিক সঙ্কটে পড়ছেন। কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য সীমান্ত পারাপারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, এই নীতি সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে। এ ছাড়াও রাজনৈতিক দল-সমর্থিত ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করার প্রতিবাদে সরব হয়েছে নেপালের শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। ছাত্র নেতাদের অভিযোগ, সরকার আলোচনার বদলে ‘দমনমূলক পন্থা’ অবলম্বন করছে। দেশজুড়ে হাজার হাজার ছাত্রছাত্রী বিক্ষোভে সামিল হয়েছে। ছাত্রছাত্রীরা স্কুলের ইউনিফর্ম পরে, প্ল্যাকার্ড হাতে এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে। এমন ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আন্দোলন রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর সমাজে ছড়িয়ে পড়েছে এটি তার ইঙ্গিত।

বিক্ষোভ থেকে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং-এর পদত্যাগের দাবি জানানো হয়েছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগ উঠেছে। এ ছাড়া সন্দেহজনক আর্থিক লেনদেনে তিনি জড়িত বলে অভিযোগ। তবে এই জনরোষ থেকে কী ভাবে বলেন শাহের সরকার মুক্তি পাবে তা এখনও স্পষ্ট নয়। কারণ সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা পিছু হঠার কোনও ইঙ্গিত এখনও নেপাল সরকারের তরফে দেওয়া হয়নি।

Post Views: 130

Continue Reading

Previous: বঙ্গে রাহুল গান্ধীর নির্বাচনী সফর বাতিল, কাঠগড়ায় তৃণমূল
Next: ভোটমুখী বঙ্গে বাইক চলাচলে বিভ্রান্তি! কারা ছাড় পাবেন? কারা পাবেন না, স্পষ্ট করল কমিশন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.