ওঙ্কার ডেস্ক: রবিবাসরীয় সকালে সোশ্যাল মিডিয়া ভরে উঠল, মিষ্টি মুহূর্তে ধরা দিল ছোট্ট নিষাদবাবু। টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর ছেলে, তাঁকে আদর করে ‘নডি’ নামেই ডাকেন তাঁরা, ইতিমধ্যেই সে নেটপাড়ার প্রিয় মুখ।
এদিন পিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে দেখা যায়, সাদা রঙের বড় একটি সানগ্লাস পরে একগাল ফোকলা হেসে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে খুদে। ব্রাউন টি-শার্টে তার নিখুঁত পোজ যেন সহজেই নজর কেড়েছে সকলের। হাসির ফাঁকে উঁকি দিচ্ছে ছোট ছোট দাঁত গুলি। অন্যদিকে, ছবির সঙ্গে ছোট্ট একটি শুভেচ্ছাবার্তা জুড়ে দিয়েছেন নতুন মা পিয়া লিখেছেন, ‘হ্যাপি সানডে’। আর তাতেই সকলে ভালোবাসায় ভরিয়ে তুলেছে পোস্টটি। কমেন্ট বক্সে নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, এই বয়সেই নিষাদ স্টাইল আইকন, কেউ বা তার ক্যামেরা লুক দেখে মুগ্ধ।
ব্যক্তিগত জীবনের নানা আলোচনাকে পিছনে ফেলে এখন পরম-পিয়ার দিন কাটছে তাঁদের সন্তানকে ঘিরেই, পাশাপাশি রয়েছে কাজের ব্যস্ততাও। আর সেই আনন্দের ঝলকই যেন ধরা পড়ছে ছোট্ট নিষাদের হাসিতে, যা মুহূর্তেই ছুঁয়ে যাচ্ছে অনুরাগীদের মন।