Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে প্রকাশ্য দিবালোকে আইসক্রিম বিক্রেতার গলা কেটে বাড়ি নিয়ে গেল বৃদ্ধ

উত্তরপ্রদেশে প্রকাশ্য দিবালোকে আইসক্রিম বিক্রেতার গলা কেটে বাড়ি নিয়ে গেল বৃদ্ধ

Online Desk মার্চ 29, 2026
DEADBODY.png

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় এক নৃশংস ও শিউরে ওঠার মতো হত্যাকাণ্ডে স্তম্ভিত গোটা এলাকা। দিনের আলোয় প্রকাশ্যে এক আইসক্রিম বিক্রেতাকে শিরশ্ছেদ করার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবক প্রতিদিনের মতোই গ্রামে আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন। সেই সময়ই এক স্থানীয় ব্যক্তির সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে সাধারণ বচসা থাকলেও, মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, হঠাৎই অভিযুক্ত একটি ধারালো অস্ত্র নিয়ে ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে তাঁর গলা কেটে মাথা আলাদা করে দেয়।
ঘটনাটি এতটাই আকস্মিক ও ভয়াবহ ছিল যে, উপস্থিত লোকজন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। অনেকেই প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের কথায়, এমন নৃশংস দৃশ্য আগে কখনও দেখেননি তাঁরা। এরপর ঘটনার আরও ভয়াবহ দিক সামনে আসে। অভিযুক্ত ব্যক্তি কাটা মাথা সঙ্গে নিয়ে নিজের বাড়িতে চলে যায় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থল ও অভিযুক্তের বাড়িতে পৌঁছে দেখে, বাড়ির ভিতরে তিনি স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছেন, এমনকি রান্নাবান্নাও করছেন। ঘরের মধ্যেই পড়ে ছিল নিহতের কাটা মাথা। সেটি নষ্ট করার বা পোড়ানোর চেষ্টাও করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। অভিযুক্তকে সেখান থেকেই গ্রেফতার করা হয় এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, অত্যন্ত তুচ্ছ একটি বিষয় আইসক্রিম বিক্রি নিয়ে বিবাদ থেকেই এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সূত্রপাত। পাশাপাশি অভিযুক্তের মানসিক অবস্থাও খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে
এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এখনও সেই ভয়াবহ ঘটনার ধাক্কা সামলে উঠতে পারেননি। একটি সামান্য বিবাদ যে এতটা নির্মম পরিণতি নিতে পারে, তা ভাবতেই পারছেন না অনেকেই।

Post Views: 119

Continue Reading

Previous: দাঁত ফোকলা হাসিতে, ‘হ্যাপি সানডে’ পোস্ট পিয়ার, নিষাদের ছবিতে মুগ্ধ অনুরাগীরা
Next: কসবায় নাবালিকা মেয়ের সামনে স্ত্রীকে হত্যা, পালাতে গিয়ে প্রতিবেশীর হাতে পাকড়াও খুনী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.