Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্তানের জন্মের চার মাস পর প্রকাশ্যে আনলেন ছেলের না, কেমন ভাবে সাজিয়ে তুলেছেন ‘নীর’এর ছোট্ট জগত?

সন্তানের জন্মের চার মাস পর প্রকাশ্যে আনলেন ছেলের না, কেমন ভাবে সাজিয়ে তুলেছেন ‘নীর’এর ছোট্ট জগত?

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
sefd.png

ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালে নতুন জীবনের শুরু করেছিলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা, বিয়ে করেন দুজনে। দুই বছর পর, ২০২৫ সালের ১৯ অক্টোবর তাঁদের পরিবারে আসে নতুন সদস্য, তাঁদের পুত্রসন্তান। এবার তারকা দম্পতি সন্তানের জন্মের চার মাস পর জানালেন নাম। ছেলের নাম রাখা হয়েছে ‘নীর’।
‘নীর’ শব্দের অর্থ জল, যা স্বচ্ছ, শান্ত ও নির্মল। নামের মতোই সন্তানের জন্য সবসময় একটি শান্ত পরিবেশ চেয়েছেন পরিণীতি। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ছেলের ঘরের কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, সাদা ও বেজ রঙে সাজানো স্নিগ্ধ আবেশের ঘর। কোথাও চটকদার রঙ নেই। নানান আলো খেলনা, ঘরে রয়েছে ছোট্ট বেবি কট, সফট টয়েজ ও হালকা নীল রঙের কুশন, যাতে লেখা ছেলের নাম ‘নীর’ (Neer)।
অভিনেত্রীর কথায়, প্রথমবার বাবা-মা হিসেবে তাঁরা চেয়েছিলেন এমন একটি ঘর, যেখানে শান্তি থাকবে। শুরুর দিনগুলো নিরাপদ হয়, এই ভাবনা থেকেই সাজানো হয়েছে নীরের ছোট্ট পৃথিবী। তিনি জানান, এখন থেকেই ছেলেকে মৃদু সুরের ভজন তিনি শোনান। তবে এখনও পর্যন্ত সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি তারকাজুটি।
গত বছর অগস্ট মাসে একটি কেকের ছবি পোস্ট করে সুখবর জানিয়েছিলেন দম্পতি। কেকের উপর লেখা ছিল ‘1+1=3’, যা তাঁদের পরিবারে নতুন সদস্য আসার ইঙ্গিত ছিল। কাজের দিক থেকে পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল অমর সিং চমকিলা ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন দিলজিৎ দোসঞ্জ। বিয়ের পর তিনি মূলত দিল্লিতেই থাকছেন। এখন তাঁদের জীবনের সবচেয়ে বড় কাজ নীর’এর সঙ্গে সময় কাটানো।

Post Views: 50

Continue Reading

Previous: রাতভর পাক হামলা, পাল্টা জবাবে আফগানিস্তান; সীমান্তে তীব্র সংঘর্ষ
Next: হিন্দু উৎসবে ভক্তদের বিশ্রামের জন্য মসজিদ খুলে দেওয়ার ডাক ইমামের

সম্পর্কিত গল্প

20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.