Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হিন্দু উৎসবে ভক্তদের বিশ্রামের জন্য মসজিদ খুলে দেওয়ার ডাক ইমামের

হিন্দু উৎসবে ভক্তদের বিশ্রামের জন্য মসজিদ খুলে দেওয়ার ডাক ইমামের

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
20260228_162224.jpg

ওঙ্কার ডেস্ক: হাতে গুনে আর মাত্র কয়েকদিন। আগামী ৩ মার্চ থেকে কেরলের তিরুবনন্তপুরমে শুরু হতে চলেছে সে রাজ্যের অন্যতম বড় উৎসব আত্তুকাল পোঙ্গালা। হিন্দু সম্প্রদায়ের এই উৎসব উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। এই আবহে ভক্তদের বিশ্রামের জন্য মসজিদ এবং মুসলিমদের বাড়ি খুলে দেওয়ার ডাক দিলেন কেরলের ইমাম।

ইতিমধ্যে ওই ইমামের বক্তব্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেই ভিডিওতে পালায়াম ইমাম ভিপি সুহাইব মৌলভী বলেন, ‘আত্তুকাল পোঙ্গালা আর মাত্র কয়েকদিন বাকি। এটি একটি ভিন্ন ধর্মের উৎসব, তাই আমরা আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করি না, তবে আমরা তিরুবনন্তপুরমে যত বেশি অতিথি আসবেন তাদের আতিথ্য দিতে পারি।’ তিনি আরও বলেন, ‘এবারও পবিত্র রমজান মাসে পোঙ্গালা পালিত হচ্ছে। আমাদের অবশ্যই আনন্দ, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার চেতনা ভাগ করে নিতে হবে পোঙ্গালা পালনের জন্য আসা আমাদের বোন এবং তাদের সন্তানদের সঙ্গে।’

মুসলিম ধর্মীয় নেতা বলেন, গোটা সম্প্রদায় হিন্দু ভক্তদের স্বাগত জানাবে। সেই সঙ্গে পানীয় জল ও খাবারের ব্যবস্থা করবে। তাদের বিশ্রামেরও বন্দোবস্ত করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘ভক্তদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা উচিত। আমাদের মসজিদ এবং ঘরবাড়ি তাদের জন্য খুলে দেওয়া উচিৎ। এটি আমাদের ভালবাসা এবং ভ্রাতৃত্বের প্রকাশ।’ মাওলানার বক্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসা করছেন নেটিজেনরা। এটিই কেরলের প্রকৃত ছবি বলে অনেকে মন্তব্য করেছেন।

Post Views: 207

Continue Reading

Previous: সন্তানের জন্মের চার মাস পর প্রকাশ্যে আনলেন ছেলের না, কেমন ভাবে সাজিয়ে তুলেছেন ‘নীর’এর ছোট্ট জগত?
Next: SIR এর চূড়ান্ত ভোটার তালিকায় কোথায় বাদ পড়ল কতো নাম, দেখে নিন !

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.