Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • SIR এর চূড়ান্ত ভোটার তালিকায় কোথায় বাদ পড়ল কতো নাম, দেখে নিন !

SIR এর চূড়ান্ত ভোটার তালিকায় কোথায় বাদ পড়ল কতো নাম, দেখে নিন !

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
DEDUCTION.png

শুক্লা মাইতি :

পুর্বের ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা । সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল সিইও দফতর। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় অফলাইনে পৌছেঁচে চূড়ান্ত ভোটার তালিকার কপি। সকলের সুবিধার্থে লিস্ট টাঙানো হয়েছে জেলা SDO এবং BDO অফিসের বাইরে। SIR শুরুর আগেই বিরোধী দলনেতা বলেছিলেন চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়বে প্রায় ১.৫ কোটি। যদিও বৈধ ভোটারের নাম বাদ গেলে কাউকে ছেড়ে কথা বলা হবে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই জেলায় জেলায় বহু নাম বাদ পড়ার খবর এসে পৌঁছেছে । নির্বাচন কমিশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোথায় ঠিক কত নাম বাদ পড়ল জানা যাক : –

উত্তর কলকাতায় মোট ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জনের নাম বাদ পড়েছে, অপরদিকে দক্ষিণ কলকাতায় নাম বাদ পড়ল ৪ লক্ষ ৭ হাজার। খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা ভবানীপুরে নাম বাদ গেছে ৪৭ হাজার ১১১ জনের নাম।

পশ্চিম বর্ধমান জেলায় মোট ভোটার ছিল – ২৩ লক্ষ ২৭ হাজার ১১১। প্রথম খসড়ায় নাম বাদ গিয়েছিল ৩ লক্ষ ৬ হাজার ১৪৬ । চূড়ান্ত তালিকায় মোট ভোটার বাদ পড়ল – ৩ লক্ষ ২০ হাজার ২২৫। অর্থ্যাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির পর মোট ভোটার থেকে আরও ভোটার বাদ পড়তে পারেন।

চূড়ান্ত ভোটার তালিকায় বিশাল সংখ্যক ভোটার বাদ পড়ল বাঁকুড়ায় । খসড়া তালিকায় ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় আরও ৩৩০০ নাম বাদ পড়েছে । সব মিলিয়ে ১ লক্ষ ৩৫ হাজার ৩০০ নাম বাদ পড়ল ।

চূড়ান্ত তালিকায় দক্ষিণ দিনাজপুরে বাদ পড়ল একাধিক। প্রথম খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৮০ হাজার ৯৮৪ জন। এসআইআর হওয়ার পর নতুন করে বাদ গিয়েছে- ২১ হাজার ৮০৩ জন। এসআইআর এর পর নতুন করে নাম উঠেছিল – ৩ হাজার ৩০৪ জনের। মোট নাম বাতিল হয়েছে- ৯৯ হাজার ৪৮৩ জন। এখনও মোট বিচারাধীন ভোটারের নাম – ১ লক্ষ ৩২ হাজার ২৫৮ জন।

প্রশাসন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে দার্জিলিং জেলায় প্রায় ২৩ হাজার নাম বাদ গিয়েছে। এবং প্রায় ৮০ হাজার নাম এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে।

নদিয়াতেও বাদ গেছে ৬০ হাজার ভোটারের নাম, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

পশ্চিম মেদিনিপুরে খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল ২ লক্ষ ৩ হাজার ৩৪১ জন। চূড়ান্ত তালিকায় বাদ গেল ২ লক্ষ ২১ হাজার ৪২৭ জন।

উত্তর ২৪ পরগনায় খসড়া তালিকায় নাম বাদ পড়েছিল ৭৭ লক্ষ ৭৬ হাজার ২৭৬ জনের নাম, চূড়ান্ত তালিকায় বাদ পড়ল আরও ৫০ হাজারের নাম।

তবে নাম বাদ পড়েছে কম বেশি সব জেলাতেই , তার মধ্যেই ব্যাতিক্রম ঝাড়গ্রাম । প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য ঝাড়গ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা ৯,০৭,৩০১ জন। এর মধ্যে মহিলা ভোটার ৪,৫০,৫৯০ জন এবং পুরুষ ভোটার ৪,৫৬,৭০৫ জন। জেলার চারটি বিধানসভা কেন্দ্র—ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও বিনপুর—মিলিয়ে ডিলিশন ওভার ড্রাফট রোলের সংখ্যা ১,৩৩৮ জন। এর মধ্যে মহিলা ৮২৩ জন এবং পুরুষ ৫১৫ জন।এছাড়াও, জেলায় মোট অ্যাডজুডিকেশন হয়েছে ৬,৬২৬ জনের। তালিকা প্রকাশের দিন পর্যন্ত অ্যাডিশন ওভার ড্রাফট রোলের সংখ্যা ছিল ৬,৬২৫। প্রশাসনের দাবি, ভোটের আগে পর্যন্ত ধাপে ধাপে আরও সংযোজন হতে পারে।উল্লেখ্য, এর আগে মৃত ভোটার হিসেবে ঝাড়গ্রাম জেলায় প্রায় ৫২,৭৮৬ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছিল।


সব জেলাতেই BDO এবং SDO দফতরে চূড়ান্ত ভোটার তালিকার হার্ডকপি টাঙানো হয়েছে । এছাড়াও কমিশনের নিজস্ব সাইটেও দেখা যাবে ভোটার লিস্ট। এখনো ৬০ লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন, এখন দেখার কমিশন তাদের সার্থে কি পদক্ষেপ নেয়।

Post Views: 294

Continue Reading

Previous: হিন্দু উৎসবে ভক্তদের বিশ্রামের জন্য মসজিদ খুলে দেওয়ার ডাক ইমামের
Next: ইজরায়েল-আমেরিকার ইরান হামলার পর ভারতীয়দের জন্য সতর্কতা জারি ভারতের পররাষ্ট্র মন্ত্রকের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.