ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগেই টালিগঞ্জের এক বহুতলে আচমকা আগুন ধরে গিয়েছিল। আবারও সোমবার একই ঘটনার পুনরাবৃত্তি আরও এক বহুতলে। খবর, বহুতল আবাসন আর্বানার চতুর্থ টাওয়ারের পাঁচ তলায় আগুন লাগে। এই আবাসনে থাকেন টলিউডের বহু তারকারা, সেখানে রয়েছেন পায়েল সরকার, লহমা ভট্টাচার্যসহ বাংলা বিনোদনদুনিয়ার খ্যাতনামীরা।
রুবি সংলগ্ন সেই আবাসনে আগুন ধরতেই আবাসিকেরা তড়িঘড়ি নেমে আসেন নীচে। এ প্রসঙ্গে পায়েল জানান, “প্রথমে টেরই পাননি কেউ। রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার বিষয়টি বুঝে নীচে নেমে আসি।” ততক্ষণে ধোঁয়ায় ঢেকে গিয়েছে টাওয়ারের চারপাশ। এই অবস্থায় দমকলকে খবর দেওয়ার কথাও প্রথমে মাথায় আসেনি কারও। তাই আগুন লাগার ৪০ মিনিট পর দমকলের দুটো ইঞ্জিন আসে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। অন্যদিকে, আচমকা আগুন লাগার ঘটনায় ভয় পেয়েছিলেন লহমাও। পায়েল থাকেন সাত তলায়। লহমা মা-বাবাকে নিয়ে থাকেন ৩০ তলায়! তিনি জানিয়েছেন, “হঠাৎ দেখি ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। ৩০ তলা থেকে নীচে নামতেও তো সময় লাগে! এ দিকে করিডরে শুধু ধোঁয়া।
উল্লেখ্য কী থেকে এভাবে আগুন লাগল তার সঠিক কারণ জানেন না কেউই। কানাঘুষো শুনেছেন, পাঁচ তলার যে ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়েছে। তার থেকেই আগুন ধরে যায়।
