Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মুকুল আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা’, মুকুল রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মমতা

‘মুকুল আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা’, মুকুল রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মমতা

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
MAMATA-MUKUL.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন মুকুল রায়। সময়ের পলির পরতে সম্পর্ক, বিশ্বাস, আস্থা যেখানে গিয়েই ঠেকুক না কেন, রাজনৈতিক সহকর্মী, একদা সংগ্রামের সহযোদ্ধার মৃত্যুতে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।
মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলের একটি পোস্টে তিনি লিখেছেন, ‘প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে। প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল। এই অভিজ্ঞ নেতা ও সহকর্মীর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’ এই দুঃসময়ে মুকুলপুত্রের প্রতি বার্তা দেন মুখ্যমন্ত্রী। জানান, ‘শুভ্রাংশুকে বলব, মন শক্ত করো। এই সঙ্কটে আমরা তোমার সঙ্গে আছি।’
অন্যদিকে, মুকুল রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি’র প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই।’
১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সময়ে পাশে পেয়েছিলেন মুকুল রায়কে। কংগ্রেস ছেড়েছিলেন মুকুল রায়ও। তারপর থেকে তৃণমূলের অবিচ্ছেদ অংশ মুকুল রায়। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ সময়ে মমতার আস্থাভাজন হয়ে উঠেছিলেন মুকুল। শুরু থেকে ২০১৫ পর্যন্ত টানা তৃণমূলের সরবভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন মুকুল রায়। ২০১৫ থেকেই সম্পর্কে ভাটা পড়ে। ২০১৭ তে ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে যান মুকুল। তারপর ঘর ওয়াপাসি।
প্রায় তিন বছর বিজেপিতে কাটিয়ে যখন মুকুল তৃণমূলে ফিরেছিলেন, সেই দিন তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘মুকুলের মতোবিরোধ কারও সঙ্গে ছিল না।’ কিন্তু দলের থেকে সেই পুরনো সম্মান আর ফিরে পাননি। মুকুল রায়ের প্রয়াণে একটা অধ্যায় শেষ হল। তৃণমূলের একসময়ের এক দাপুটে নেতার জীবনের শেষ অধ্যায়ের পরিসমাপ্তি হল।

Post Views: 161

Continue Reading

Previous: সেনাবাহিনীর গোপন অভিযানে নিহত মেক্সিকোর মাদক সন্ত্রাস সম্রাট মেনচো
Next: আবারও টালিগঞ্জের বহুতলে আগুন!! কেমন আছে টলি অভিনেত্রীরা?

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.