Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে জল্পনা শেষ, শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

অবশেষে জল্পনা শেষ, শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

Online Desk এপ্রিল 2, 2026
sed.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে কলকাতায় শুরু হল ভারতীয় ক্রিকেটের অন্যতম ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। বহুদিন ধরেই এই ছবি নিয়ে জল্পনা চলছিল অনুরাগীদের মধ্যে। সেই জল্পনাতেই এবার সিলমোহর, অবশেষে অভিনেতার জীবন এবার দেখা যেতে চলেছে বড়পর্দায়।
বুধবার কলকাতার ইডেন গার্ডেন্স থেকে শুটিং শুরুর খবর নিজেই সামনে আনেন অভিনেতা রাজকুমার রাও। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নেন শুটিং ফ্লোরের ছবি, যেখানে ক্ল্যাপস্টিকে স্পষ্ট হয়ে ওঠে ছবির নাম ‘দাদা’। এই নামকরণ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলাই চলে। ক্রিকেটপ্রেমীদের কাছে ‘দাদা’ মানেই সৌরভ, আর সেই আবেগকেই এবার রূপ দিচ্ছে সিনেমায়।
প্রথমে চলতি বছরের মার্চ মাসেই শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। কারণ, এর আগে আরেকটি বায়োপিকের কাজ শেষ করে চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করতে একটু সময় নিতে হয়েছিল রাজকুমারকে। নতুন চরিত্রের জন্য প্রয়োজনীয় শারীরিক গঠন আনতে কড়া অনুশীলন মেনেছেন তিনি। সেই প্রস্তুতি শেষ করেই অবশেষে ১ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে ‘দাদা’র শুটিং।
এই ছবির প্রযোজনায় রয়েছেন লাভ রঞ্জন এবং পরিচালনায় বিক্রমাদিত্য মোটওয়ানে। তাঁদের হাত ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের নানা অধ্যায় এবার বড়পর্দায় সবটাই উঠে আসবে। শুটিং শুরুর খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় রাজকুমারের পোস্টের কমেন্ট বক্স ভরে উঠেছে শুভেচ্ছায়।

Post Views: 116

Continue Reading

Previous: এসআইআর বিক্ষোভে গ্রেফতার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী, ‘মনোনয়ন রুখতে চক্রান্ত’ দাবি নওশাদের দলের
Next: বাঙালির প্রিয় মাছেভাতে স্বাগত! অমিতকে আমন্ত্রণ তৃণমূলের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.