Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর বিক্ষোভে গ্রেফতার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী, ‘মনোনয়ন রুখতে চক্রান্ত’ দাবি নওশাদের দলের

এসআইআর বিক্ষোভে গ্রেফতার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী, ‘মনোনয়ন রুখতে চক্রান্ত’ দাবি নওশাদের দলের

Online Desk এপ্রিল 2, 2026
arrest.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাঁদের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে তাঁদের নথি যাচাই করে একে নিষ্পত্তি করছেন বিচার বিভাগীয় আধিকারিকরা। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও অনেকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। যা নিয়ে বুধবার মালদহে বিচারকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হল মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মাওলানা শাহজাহান আলিকে।

পুলিশ সূত্রে খবর, মোথাবাড়ির ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলকেই বৃহস্পতিবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত, বুধবার মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক ২ ব্লক অফিসে সাত বিচারককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়। প্রায় সাত ঘণ্টা আটকে থাকার পর তাঁরা ঘেরাওমুক্ত হন। সেই ঘটনায় শাহজাহান আলিকে গ্রেফতার করা হল। যদিও আইএসএফ প্রার্থী দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না।
এদিকে দলীয় প্রার্থীকে গ্রেফতারের পর সরব হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। অবিলম্বে শাহজাহান আলির মুক্তির দাবি করেছে নওশাদ সিদ্দিকির দল। সমাজ মাধ্যমে একটি বিবৃতি দিয়ে আইএসএফ এর তরফে বলা হয়েছে, ‘মালদায় মোথাবাড়ি বিধানসভার আইএসএফ প্রার্থী মওলানা মহম্মদ শাহজাহান আলি কাদরী ও তাঁর দুই ছেলেকে পুলিশ আজ ভোররাতে গ্রেপ্তার করেছে। এটি সম্পূর্ণ বেআইনী ও অন্যায় কাজ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই গ্রেপ্তারে তীব্র নিন্দা জানাচ্ছে ও অবিলম্বে তাঁদের মুক্তির দাবি করছে। সম্পূর্ণ বেআইনীভাবে ভোররাতে দুই ছেলে সহ তাঁকে বাড়ির দরজা ভেঙে পুলিশ গ্রেপ্তার করে। মনে করা হচ্ছে মনোনয়ন পত্র দাখিল আটকাতেই এই ষড়যন্ত্র। আজই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। আইএসএফ অবিলম্বে তাঁদের মুক্তির দাবি করছে ও নির্বাচন কমিশনের কাছে মওলানা কাদরীর মনোনয়ন জমা দিতে কোন অসুবিধা না হয়, সেই বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ করছে।’

Post Views: 114

Continue Reading

Previous: পেনশনভোগীদের ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের
Next: অবশেষে জল্পনা শেষ, শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.