Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পেনশনভোগীদের ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের

পেনশনভোগীদের ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের

Online Desk এপ্রিল 2, 2026
nabanna.jpg

ওঙ্কার ডেস্কঃ বকেয়া মহার্ঘভাতা প্রদান নিয়ে হাজার জটিলতা কাটিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত অর্থবর্ষের মধ্যে একাংশের অর্থ দিয়েছে নবান্ন। এখনও বকেয়া বাকি। তাদের মধ্যে অন্যতম পেনশনকারীরা। বুধবার এই বিষয়ের বৈঠকের পর সেই ধোঁয়াশাও কেটে গেল। বৃহস্পতিবার নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, পেনশনভোগীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে।
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের হিসেব মিটিয়ে অর্থ প্রদান করা হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রেও সেই একই ণীয়োম জারি থাকবে। অন্যদিকে, মৃত সরকারী কর্মীদের ক্ষেত্রে সরাসরি নমিনি যাঁরা, নিজেদের অ্যাকাউন্টেই টাকা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে এই টাকা পাওয়া যাবে।
গত ৩১ মার্চের মধ্যেই সরকারি কর্মীদের ২০১৬ থেকে ২০১৯, চার বছরের বকেয়া ডিএ-র টাকা মিটিয়ে দিয়েছে নবান্ন। বুধবার বৈঠকে বসেছিল অর্থদফতর। নবান্ন সূত্রে খবর, প্রতিটি দফতরে ডিএ ও ডিআর পেতে পারেন এমন কর্মীর সংখ্যা কত এবং সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হয়েছে, তার বিস্তারিত তথ্য জোগাড়ের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার একাংশ অর্থাৎ পেনশনভোগীদের ডিএ দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল। কীভাবে ধাপে ধাপে এই কাজ হবে, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফ্যামিলি পেনশন অর্থাৎ গৃহকর্তার মৃত্যুর পর যা তাঁর পরিবার পেয়ে থাকে, তার ক্ষেত্রে সরাসরি পুরসভার ট্রেজারি বিভাগ বা ব্যাঙ্ক দায়িত্ব নিয়ে টাকা দেবে।

Post Views: 126

Continue Reading

Previous: এসআইআর গেরোয়ে নাম বাদ! ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে ট্রাইব্যুনালে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট
Next: এসআইআর বিক্ষোভে গ্রেফতার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী, ‘মনোনয়ন রুখতে চক্রান্ত’ দাবি নওশাদের দলের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.