Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর গেরোয়ে নাম বাদ! ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে ট্রাইব্যুনালে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট

এসআইআর গেরোয়ে নাম বাদ! ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে ট্রাইব্যুনালে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট

Online Desk এপ্রিল 2, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফলে তালিকা থেকে নাম বাদ গিয়েছে ফারাক্কা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহতাব শেখের। এই পরিস্থিতি বিষয়টি নিষ্পত্তির জন্য তিনি দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। অবশেষে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল তাঁকে নিয়ম মেনে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। যাবতীয় প্রক্রিয়া ৬ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত।
নির্বাচন কমিশন যে ধাপে ধাপে অতিরিক্তি ভোটার তালিকা প্রকাশ করছে তাতে মহতাব শেখের ছেলে ও পরিবারের সদস্যদের নাম রয়েছে। কিন্তু পরিবারের লোকজনের নাম তালিকায় থাকলেও বাদ পড়েছেন মহতাব। কংগ্রেস প্রার্থীর দাবি, তাঁর পাসপোর্টও রয়েছে। কিন্তু কোন যুক্তিতে কমিশইন তাঁকে বাদের খাতায় ফেলে দিয়েছে তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, নাম বাদ যাওয়ায় মহতাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাই জট কাটাতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সম্প্রতি। কিন্তু আদালত স্পষ্ট জানায়, বিষয়টি এখন আর তাঁরা দেখতে পারবেন না। তাঁকে সুপ্রিম কোর্টে আবেদন করার পরামর্শ দেওয়া হয়। মহতাব শেখের আইনজীবী ফিরদৌস শামিম হাইকোর্টকে বলেন, প্রার্থী হিসাবে মহতাবের নাম ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু এসআইআর তালিকায় নাম-না থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই সমস্যা মেটানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল থাকলেও এখনও সেটির কাজ শুরু হয়নি। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে গেলেও, সর্বোচ্চ আদালত কংগ্রেস প্রার্থীকে ট্রাইবুন্যালে আপিল করতে বলেছে।

Post Views: 145

Continue Reading

Previous: বঙ্গে ভোটের আগে কয়লা কাণ্ডে তৎপর ইডি, আই প্যাকের দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার
Next: পেনশনভোগীদের ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.