Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বঙ্গে ভোটের আগে কয়লা কাণ্ডে তৎপর ইডি, আই প্যাকের দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার

বঙ্গে ভোটের আগে কয়লা কাণ্ডে তৎপর ইডি, আই প্যাকের দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুর অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার

Online Desk এপ্রিল 2, 2026
ed.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে তৎপরতা বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আই প্যাকের হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লির অফিসে অভিযান গোয়েন্দাদের।

বেঙ্গালুরুতে আই-প্যাকের ডিরেক্টর ঋষি রাজ সিং-এর একাধিক অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। ইডি সূত্রে খবর, পশ্চিমবঙ্গের কয়লা পাচার মামলার চলমান তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান। এর আগে এই মামলায় একাধিক অভিযান চালিয়েছে ইডি। শুধু তাই নয় গ্রেফতারও করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে জানুয়ারিতে, দিল্লি ও পশ্চিমবঙ্গে ইডি আধিকারিকরা অভিযান চালান। সেই সময় কলকাতায় আই-প্যাকের অফিসাএ এবং এর ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। আই-প্যাকের সেই অফিসে তল্লাশি চালানোর সময় ঘটনাস্থলে হাজির হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেশ কিছু নথি সেখান থেকে নিয়ে বেরিয়ে আসেন। যার পর বিতর্ক তৈরি হয় কেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির কাজে বাধা দিয়েছেন তা নিয়ে। যদিও তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তাঁর দলের রাজনৈতিক রণকৌশল চুরি করার চেষ্টা করছে।
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা এবং তার আশেপাশের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর ইজারা এলাকা থেকে কয়লা পাচার করা হয়েছে বলে অভিযোগ। এতে নাম জড়ায় রেল এবং সিআইএসএফ-এর কর্তাদের। ২০২০ সালে এই মামলায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসে আই-প্যাকের জড়িত থাকার বিষয়টিও।

Post Views: 118

Continue Reading

Previous: সেরার লড়াইয়ে সব ধারাবাহিক, কিন্তু সেরা একজনই, এ সপ্তাহে সেরার মুকুট কার মাথায়?
Next: এসআইআর গেরোয়ে নাম বাদ! ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখকে ট্রাইব্যুনালে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.