Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আসছে ‘জওয়ান ২’, ২৭’এ ফের পর্দায় মেগা প্রজেক্ট নিয়ে শাহরুখ খান

আসছে ‘জওয়ান ২’, ২৭’এ ফের পর্দায় মেগা প্রজেক্ট নিয়ে শাহরুখ খান

Online Desk এপ্রিল 23, 2026
dfr.png

ওঙ্কার ডেস্ক: ২০২৩ সালে বড়পর্দায় ‘জওয়ান’এর বেশে ঝড় তুলেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কখনও কৃষকদের দুর্দশা, কখনও সরকারি হাসপাতালের বেহাল পরিস্থিতি, আবার কখনও সিস্টেমের গলদ, একের পর এক ইস্যু তুলে ধরে আমজনতাকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার খবর, ফের একবার ‘জওয়ান ২’ নিয়ে ফিরছেন কিং খান সঙ্গে পরিচালক অ্যাটলি।
‘জওয়ান’-এর সাফল্যের পর থেকেই এর সিক্যুয়েলের দাবি তুলেছিলেন অনুরাগীরাও। এবার সেই অপেক্ষারই অবসান হতে চলেছে। শোনা যাচ্ছে, ভিতরে ভিতরেই ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন পরিচালক অ্যাটলি। এমনকি প্রাথমিক খসড়াও ইতিমধ্যে চূড়ান্ত। বর্তমানে শাহরুখ তাঁর আসন্ন ছবি ‘কিং’এর কাজ নিয়ে ব্যস্ত। সেই কাজ মিটলেই, অল্প বিরতি নিয়ে ‘জওয়ান ২’-এর জন্য ময়দানে নেমে পড়বেন তিনি। ২০২৭ সালে এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে বলেই অনুমান একাংশের।
প্রথম ভাগেই শাহরুখ শিখিয়েছিলেন, দোকানে চাল-ডাল কেনার সময় আমরা যতটা যাচাই করি, ভোট দেওয়ার সময়ও কি ততটাই সজাগ থাকি? বেকারত্ব, শিক্ষা বা চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন করি না? সিক্যুয়েলেও কি তেমনই হবে নাকি এবার নতুন কোনও চমক আনবেন পরিচালক, আপাতত নজর সেদিকেও। প্রথম ছবিতে খলনায়ক হিসেবে বিজয় সেথুপতি এক কথায় তাক লাগিয়ে দিয়েছিলেন। খবর, দক্ষিণী সিনেমার একজন পরিচিত মুখকে এই খল চরিত্রের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ফলে এবারও যে বলিউড আর দক্ষিণের এক দুর্দান্ত মিশেল হতে চলেছে তা বলাই বাহুল্য। এখন দেখার, ‘জওয়ান ২’ প্রেক্ষাগৃহে এসে নতুন কী রেকর্ড গড়ে।

Post Views: 149

Continue Reading

Previous: প্রথম দফার ভোটগ্রহণ শুরু, রাজনৈতিক পারদ চড়লেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা আবহাওয়া দফতরের
Next: অন্তঃসত্ত্বা মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’! হাজিরা দিতে পারবেন না জানালেন স্বামী

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.