Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রথম দফার ভোটগ্রহণ শুরু, রাজনৈতিক পারদ চড়লেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা আবহাওয়া দফতরের

প্রথম দফার ভোটগ্রহণ শুরু, রাজনৈতিক পারদ চড়লেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা আবহাওয়া দফতরের

Online Desk এপ্রিল 23, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার ২৩ এপ্রিল, বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমতে শুরু করেছে বুথে বুথে। কিন্তু রাজনৈতিক পারদ চড়ার সঙ্গে সঙ্গে দিনভর তাপমাত্রার পারদ কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়াবিদরা কি জানাচ্ছে দেখে নেওয়া যাক……..
উল্লেখ্য, প্রথম দফার ভোট রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে।
চলতি সপ্তাহে গরমের দাপটে একরকম নাজেহাল হয়েছে বঙ্গবাসী, ভ্যাপসা গরমের ফলে জেলা থেকে জেলায় একই রকম পরিস্থিতি দেখা গিয়েছে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় তীব্র গরমের সতর্কতাও জারি রয়েছে। শুধুমাত্র বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার থেকে একটানা ঝড়বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বাড়বে ঝড়বৃষ্টির দাপট, জারি রয়েছে হলুদ সর্তকতাও। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাস, দ্বিতীয় দফার নির্বাচন অর্থাৎ আগামী সপ্তাহেও বাংলা জুড়ে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়বে। আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় অধিক বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। ঝড়বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি খানিকটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার পর্যন্ত চড়া রোদে অস্বস্তি অনুভূত হবে শহর থেকে জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি, ঝড়ের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার মূলত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বুধবার পর্যন্ত হলুদ সর্তকতা রয়েছে।
পাশাপাশি ভ্যাপসা গরমের অস্বতিতে কলকাতাবাসী। আগামী কয়েক দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস জানানো হয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি আশেপাশে।

Post Views: 98

Continue Reading

Previous: প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণ
Next: আসছে ‘জওয়ান ২’, ২৭’এ ফের পর্দায় মেগা প্রজেক্ট নিয়ে শাহরুখ খান

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.