Skip to content
এপ্রিল 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণ

প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণ

Online Desk এপ্রিল 23, 2026
Vote.jpg

ওঙ্কার ডেস্ক : বৃহস্পতিবার নির্দিষ্ট সময়েই শুরু হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। এই দফায় রয়েছে রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি আসন। যার মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার মোট ৫৪টি আসন। প্রথম দফা্র ভোটে দক্ষিণবঙ্গে রয়েছে ৯টি জেলা, যেখানে এদিন সব মিলিয়ে রয়েছে মোট ৯৮টি বিধানসভা আসন।

উত্তরবঙ্গের সব আসনেই ভোট

প্রথম দফায় কোচবিহারের ৯টি আসনেই ভোটগ্রহণ চলছে। আসনগুলি হল- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।

আলিপুরদুয়ারে রয়েছে ৫টি আসন। সব আসনেই ভোট গ্রহণ শুরু হয়েছে। আসনগুলি হল- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।

জলপাইগুড়ি জেলার মোট সাতটি আসনেই ভোটগ্রহণ চলছে। আসনগুলি হল- ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।

দার্জিলিং জেলায় ৫টি এবং কালিম্পং জেলায় ১টি আসনে ভোট গ্রহণ চলছে। এই দুই জেলার ছটি আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ হচ্ছে। আসনগুলি হল- কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।

উত্তর দিনাজপুর জেলায় মোট ৯টি আসনেও এদিন ভোট। আসনগুলি হল- চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।

দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৬টি আসন। আসনগুলি হল- কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।

এবার আসা যাক উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা মালদহে। এই জেলার ১২টি আসনেই ভোট হচ্ছে প্রথম দফায়। আসনগুলি হল- হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।

দক্ষিণবঙ্গের মোট ৯টি জেলায় ভোট

মুর্শিদাবাদ জেলার ২২টি আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। মুর্শিদাবাদের আসনগুলি হল- ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।

এছাড়া প্রথম দফার ভোট চলছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায়।

পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে মোট ১৬টি আসন। আসনগুলি হল -তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা।

পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে মোট ১৫টি আসন। এর সব ক’টিতেই চলছে ভোট গ্রহণ। আসনগুলি হল- দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর এবং মেদিনীপুর।

ঝাড়গ্রাম জেলার মোট ৪টি আসনেই ভোট গ্রহণ চলছে প্রথম দফায়। আসনগুলি হল- নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর।

পুরুলিয়া জেলার ৯টি আসনেই এদিন নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। আসনগুলি হল- বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।

প্রথম দফার ভোটে অংশ নিয়েছে বাঁকুড়া জেলার সবকটি আসন। অর্থাৎ এই জেলার মোট ১২টি আসনেই ভোট গ্রহণ চলছে। আসনগুলি হল- শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।

পশ্চিম বর্ধমান জেলায় ৯টি আসনেই এদিন ভোট গ্রহণ শুরু হয়েছে। আসনগুলি হল- পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।

বীরভূম জেলার মোট ১১টি আসনেই এদিন ভোট গ্রহণ চলছে। আসনগুলি হল- দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ুরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি এবং মুরারই।

Post Views: 35

Continue Reading

Previous: হাইকোর্টে সম্পন্ন তৃণমূলের ৮০০ নেতা কর্মীকে আটক সংক্রান্ত মামলার শুনানি, রায়দান স্থগিত
Next: প্রথম দফার ভোটগ্রহণ শুরু, রাজনৈতিক পারদ চড়লেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সর্তকতা আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.