Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাইকোর্টে সম্পন্ন তৃণমূলের ৮০০ নেতা কর্মীকে আটক সংক্রান্ত মামলার শুনানি, রায়দান স্থগিত

হাইকোর্টে সম্পন্ন তৃণমূলের ৮০০ নেতা কর্মীকে আটক সংক্রান্ত মামলার শুনানি, রায়দান স্থগিত

Online Desk এপ্রিল 22, 2026
calcutta-high-court.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনের আবহে তৃণমূল কংগ্রেসের ৮০০ নেতা কর্মীকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জোড়াফুল শিবির। বুধবার আদালতে সেই মামলার শুনানি সম্পন্ন হল। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়। তবে সওয়াল জবাব শেষ হলেও মামলার রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।

বুধবার আদালতে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এদিন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের গ্রেফতারের আশঙ্কাকে সমর্থন করেছে রাজ্য সরকার। আদালতে দাবি করা হয়, রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়নি যার ফলে ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা সতর্কতামূলক ভাবে কাউকে আটক করে রাখতে হবে। রাজ্যের আইনজীবী কিশোর দত্ত এদিন আদালতে বলেন, প্রিভেন্টিভ ডিটেনশন তখনই হয়, যখন ভারতের অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। এখানে এই ধরনের পরিস্থিতি নেই। কাউকে সতর্কতামূলক আটক করতে হলে জানাতে হবে, তিনি কী অপরাধ করেছেন। আইন ভাঙলে হেফাজতে নেবে আপত্তি নেই।

তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার আদালতে প্রশ্ন তোলেন, একটি রাজনৈতিক দলের সদস্যদের কেন ‘ট্রাবল মেকার’ বলে দেগে দেওয়া হচ্ছে? তিনি বলেন, ‘কিসের ভিত্তিতে ট্রাবল মেকার বলে আখ্যা দেওয়া হচ্ছে। কলঙ্কজনক বিষয়। তাঁদের নাম প্রকাশ্যে আসছে, সংবাদমাধ্যমে বলা হচ্ছে।’ তিনি আরও বলেন, কমিশনের অধিকার নেই কাউকে গ্রেফতার করার, পুলিশের এই ক্ষমতা রয়েছে। একজন ম্যাজিস্ট্রেট গ্রেফতারের নির্দেশ দিতে পারেন। কমিশন কি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিতে পারে?

Post Views: 86

Continue Reading

Previous: নির্বাচনী আবহে শান্তি, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা স্বপন দত্তের বাউল সুরে
Next: প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, দু’ একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পরিস্থিতি শান্তিপূর্ণ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.