Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর ভুয়ো খবর, ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি অভিনেতার

সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর ভুয়ো খবর, ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি অভিনেতার

Online Desk মে 8, 2026
tgf.png

ওঙ্কার ডেস্ক: তারকাদের জীবনে কোনও কিছুই যেন অসম্ভব নয়! কখনও তারকাদের প্রেমের গুঞ্জন তো কখনও আবার অভিনেত্রীদের ঘরের নানা কাহিনী জল্পনা হয়ে ওঠে বিনোদনের হট টপিক। সেখানে বাদ যায় না মৃত্যুর গুঞ্জনও। ইন্ডাস্ট্রির বর্ষীয়ান তারকাদের নিয়ে প্রায়ই রটে যায় মৃত্যুর ভুয়ো খবর। এবার সেই তালিকায় নাম জুড়ল বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের।
শুক্রবার সকালে শক্তি কাপুরের মৃত্যুর খবর! সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয় প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে, মুহূর্তে ভরে যায় শোকবার্তায়। তবে অনেকের মনেই দানা বাঁধে সন্দেহ। কিছুক্ষণের মধ্যেই চাঞ্চল্যকর মৃত্যুর গুজবের শিকার হতেই সোশাল মিডিয়ায় সশীরের উপস্থিত হন শক্তি কাপুর! নিজেই সামনে এসে সমস্ত গুজব উড়িয়ে দিয়ে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। সমাজমাধ্যমে মিথ্যা খবরের বাড়বাড়ন্তে ক্ষোভও প্রকাশ করেছেন অভিনেতা। এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের উদ্দেশে বলেন, “সবাইকে স্বাগত। আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়ো। আমি সুস্থ আছি, আনন্দে আছি।” শুধু ভক্তদের আশ্বস্ত করাই নয়, এই ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন অভিনেতা।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভুয়ো খবর ছড়ানো ব্যক্তিদের কড়া সমালোচনা করেছেন নেটপাড়ার একাংশ। একইসঙ্গে অভিনেতার সুস্থতার খবরে স্বস্তিতে অনুরাগীরা। এক অনুরাগী টাইগার সম্বোধন করে বলেন, ‘টাইগার এখনও বেঁচে আছে। দীর্ঘজীবী হোন।’ শক্তি কাপুরের সুস্থতা কামনা করে এক অনুগামীর প্রার্থনা, ‘আপনি সবসময় সুখে ও সুস্থ থাকুন।’

Post Views: 107

Continue Reading

Previous: দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে গ্রেফতার ৯, নিশানায় ছিল মন্দির ও সেনাছাউনি
Next: চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ি ভিন রাজ্যের? তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.