Skip to content
মে 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ি ভিন রাজ্যের? তদন্তে পুলিশ

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ি ভিন রাজ্যের? তদন্তে পুলিশ

Online Desk মে 8, 2026
chanrdanath.jpg

ওঙ্কার ডেস্ক: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ব্যবহৃত হয়েছিল ভিন রাজ্যের গাড়ি, এমনই অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যে প্রতিবেশী রাজ্যের এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করেছেন গোয়েন্দারা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই ঘটনায় ভিন রাজ্যের শার্প শ্যুটারদের ব্যবহার করা হয়েছিল।

পুলিশের এক আধিকারিক জানান, যে রাতে চন্দ্রনাথ রথকে খুন করা হয়, অর্থাৎ বুধবার বারাসত ১১ নম্বর রেল গেটের কাছে খুনে ব্যবহৃত গাড়িটি রাখা ছিল। পরে সেখান থেকেই গাড়িটি নিয়ে আততায়ীরা এলাকায় ঘুরে বেড়ায়। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির গতিবিধি জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, বুধবার রাতে চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। আততায়ীরা বাইকে চেপে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই ঘটনায় তৃণমূলকে জড়িয়ে আক্রমণ করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বলেছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণে এবং শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুন করা হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত হয় বারাসত হাসপাতালের মর্গে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, গুলিবিদ্ধ হওয়া ওই তরুণের হৃৎপিণ্ড ফুটো হয়ে যায়। যার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। এবং মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তাঁর। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুনের ঘটনায় দোষীদের শাস্তি চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি এক বিবৃতিতে বৃহস্পতিবার বলেন, ‘আমরা রাজ্যের মাননীয় রাজ্যপাল এবং মুখ্যসচিবের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে চন্দ্রনাথ রথের খুনের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের ভার স্বাধীন বিচারবিভাগীয় সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।’

Post Views: 21

Continue Reading

Previous: সমাজমাধ্যমে শক্তি কাপুরের মৃত্যুর ভুয়ো খবর, ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি অভিনেতার
Next: বেটিং সংস্থার সঙ্গে চুক্তিতে ফিফা!

সম্পর্কিত গল্প

puducheri.png

পুদুচেরিতে ফের এনডিএ সরকার, পঞ্চমবার মুখ্যমন্ত্রী হচ্ছেন রঙ্গস্বামী

Online Desk মে 8, 2026
madrasa.jpg

প্রকাশিত হল হাই-মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে ছাত্রীরা

Online Desk মে 8, 2026
man.png

পঞ্জাব বিস্ফোরণ বিতর্কে ভগবন্ত মানকে ঘিরে রাজনৈতিক ঝড়, আইনি পদক্ষেপের দাবি বিজেপির

Online Desk মে 8, 2026

You may have missed

puducheri.png

পুদুচেরিতে ফের এনডিএ সরকার, পঞ্চমবার মুখ্যমন্ত্রী হচ্ছেন রঙ্গস্বামী

Online Desk মে 8, 2026
madrasa.jpg

প্রকাশিত হল হাই-মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে ছাত্রীরা

Online Desk মে 8, 2026
man.png

পঞ্জাব বিস্ফোরণ বিতর্কে ভগবন্ত মানকে ঘিরে রাজনৈতিক ঝড়, আইনি পদক্ষেপের দাবি বিজেপির

Online Desk মে 8, 2026
bjp-flag.jpg

‘তৃণমূলের সন্ত্রাসে খুন’ হয়েছেন যে সব বিজেপি কর্মী, শপথ অনুষ্ঠানে তাঁদের পরিবারকে আমন্ত্রণ

Online Desk মে 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.