ওঙ্কার ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন আর তাঁর পর থেক শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। আর তার আগে বিশ্বকাপের জন্য নতুন বেটিং সংস্থা এডিআই প্রেডিক্টস্ট্রিটের সঙ্গে চুক্তি করেছে ফিফা। বিশ্বকাপের যে কোনও ম্যাচ নিয়ে বেটিং করা যাবে সংস্থার মাধ্যমে। এই প্রথম ফিফার পার্টনার হলো কোনও প্রেডিকশন মার্কেট। কিন্তু ওই সময়ে আর্জেন্তিনা, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রান্স, জার্মানির মতো ৫০টিরও বেশি দেশে প্রেডিকশন মার্কেট হয় বন্ধ থাকবে অথবা নিয়ন্ত্রণ করা হবে। ইউএসএ–তে প্রেডিকশন মার্কেটকে বেটিং হিসেবে ধরা হয় না। তাই সেখানে বকলমে চলবে বেটিং। এই কারনে আমেরিকাতেই বিতর্কের মাঝে পড়েছে ফিফা কাপ সংস্থা।
এখানেই অনেকে ফিফার বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, আর্থিক লাভের জন্যই ফিফার এই চুক্তি। এমনিতেই টিকিটের বিস্তর দর নিয়ে সমালোচিত হচ্ছে ফিফা। তার আবার সাফাইও দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট ইনকফান্তিনো। তাঁর মন্তব্য, ‘আমেরিকায় অনেক ক্রীড়া ইভেন্ট হয়, যেখানে এর চেয়ে বেশি দামের টিকিট বিক্রি হয়।’ ফিফার তরফে বলা হচ্ছে, আমেরিকায় টিকিটের যে দর আছে, তা সে দেশের জন্য সঠিক। আবার একই সঙ্গে ফিফার এক কর্তা জানিয়েছেন, এ বার দর বেশি বলে যে প্রতিবাদ হচ্ছে, তাতে চার বছর পরের বিশ্বকাপে টিকিটের দর সঠিক ভাবে রাখতে হবে।