Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুবাইয়ের মাটিতে উত্তাল পরিস্থিতি, আটকে পড়েছেন টলিপাড়ার অভিনেত্রী শুভশ্রী ও তাঁর ছেলে

দুবাইয়ের মাটিতে উত্তাল পরিস্থিতি, আটকে পড়েছেন টলিপাড়ার অভিনেত্রী শুভশ্রী ও তাঁর ছেলে

Online Desk মার্চ 1, 2026
retd.png

ওঙ্কার ডেস্ক: বর্তমানে উত্তাল পরিস্থিতি দুবাইয়ের মাটিতে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের সমস্ত বিমান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আটকে পড়েছেন বহু যাত্রী। আটকে রয়েছেন বহু তারকারাও। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও তাঁর ছেলে ইউভান চক্রবর্তী। ফলে উদ্বিগ্ন হয়ে উঠেছেন পরিচালক রাজ চক্রবর্তী। জানা যাচ্ছে, ছেলের স্কুলের ছুটি পড়ায় তার আবদারেই দুবাই বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এই বিপাকের মুখে পড়তে হবে তা ভাবনাতীত ছিল। তবে জানা যাচ্ছে, এই মুহূর্তে নিরাপদে রয়েছেন শুভশ্রী ও ইউভান।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আঁচ এখন আরব আমিরাতের মতো দেশগুলোতেও পৌঁছেছে। যদিও দুবাইয়ের বেসামরিক এলাকায় এমন দৃশ্য সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। সাধারণ মানুষকে নিরাপদে রাখার জন্য বিষ্ণু মাঞ্চু দুবাইয়ের প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেতার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইরানের ওপর ইজরায়েল ও মার্কিন হামলায় সমস্ত অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। সেই জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে বিশৃঙ্খল অবস্থা। কোনও আগাম ঘোষণা ছাড়াই বিমান বাতিল হওয়ায় পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ দিশেহারা অবস্থা।

Post Views: 71

Continue Reading

Previous: এসআইআর তালিকায় ‘অ্যাডজুডিকেটেড’ জাতীয় মহিলা ক্রিকেট দলের নক্ষত্র রিচা ঘোষ
Next: কাবুলে পরপর গোলাবর্ষণ পাকিস্তানের! পাকিস্তানের যুদ্ধবিমান গুলি করে নামাল তালিবান

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.