Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাহুলের মৃত্যু ঘটনায় এবার সিআইডিকে তদন্ত ভার দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাহুলের মৃত্যু ঘটনায় এবার সিআইডিকে তদন্ত ভার দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Online Desk জুন 15, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: পেরিয়েছে ২ মাসেরও বেশি সময়। কিন্তু অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে এখনও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে। আসলে ঠিক কি ঘটেছিল, কে দায়ী, প্রযোজনা সংস্থার-ই বা কী ভূমিকা, উত্তর এখনও অধরা। এবার এই পরিস্থিতির তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে আকস্মিক ভাবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। যদিও অভিনেতার মৃত্যুতে এখনও পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা। কারণ গোড়া থেকেই ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজের অমিল দেখা দেয়। এরপর রাহুলের মৃত্যুতদন্তের দাবিতে একাধিকভাবে সরব হলেও সময়ের সঙ্গে থিতিয়ে পড়েছে সেই তদন্ত! আর দিনকয়েক আগেই সেই মামলায় হস্তক্ষেপ করে দিল্লি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় প্রধানমন্ত্রীর দফতর। তার কয়েকদিনের ব্যবধানে এবার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক বৈঠকের পর তিনি বলেন, “সম্প্রতি ওড়িশায় বাংলার অভিনেতার মৃত্যু ঘটেছে। ওড়িশা পুলিশ সিট গঠন করেছে। আমি পুলিশ সুপারকে বলব বিষয়টি সিআইডিকে তদন্ত ভার দেওয়ার জন্য।”
উল্লেখ্য, রাহুলের মৃত্যুর পরই শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছিল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’ -এর লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে এফআইআর এবং ফৌজদারি মামলা রুজু করে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। ভবিষ্যতে যাতে শিল্পী-কলাকুশলীদের সঙ্গে এমনটা না ঘটে, তার জন্যে দৃষ্টান্তমূলক পদক্ষেপেরও আর্জি জানানো হয় তাদের তরফে।

Post Views: 124

Continue Reading

Previous: তৃণমূলের বিক্ষুদ্ধরা মিশে যাওয়ায় সংসদে বর্তমানে বাংলার সবচেয়ে বড় দল এনসিপিআই! কী বলছেন দলের নেত্রী?
Next: স্বামীর অকথ্য অত্যাচার থেকে বাঁচতে গলায় শিকল-চাবি নিয়ে পুলিশের দারস্থ গৃহবধু

সম্পর্কিত গল্প

calcutta-high-court.jpg

‘নিট পরীক্ষায় কম নম্বর দিয়েছে এনটিএ!’ ভুয়ো নথি দিয়ে মামলা করে হাইকোর্টকে বিপথে চালানোর চেষ্টা, মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন বিচারপতি

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026
mamta-tensed.png

২১ জুলাই সভা ঘিরে ফের বিপাকে মমতা; কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা কলকাতা হাইকর্টের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.