Skip to content
জুলাই 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
koushik-ganguly-post.png

ওঙ্কার ডেস্ক: প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়।’ সমাজমাধ্যমে এমনই এক লেখা লিখে নিজের আনন্দ ভাগ করে নিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবি, তবে হলের সামনে পাশাপাশি দেখা গিয়েছে দুটি পোস্টার। একদিকে যেমন নিজের ছবি অন্যদিকে ছেলের প্রথম ছবির পোস্টার পাশাপাশি। সেই মুহুর্তই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন পরিচালক।
স্বাভাবিকভাবেই পরিচালকের কাছে নিজের ছবির সাফল্য নিঃসন্দেহে গর্বের বিষয়। তবে তা যদি একজন বাবার কাছে সন্তানের প্রথম বড় সাফল্য তারও বেশি আনন্দের ও গর্বের। সেই সুন্দর মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিলেন খোদ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সিনেমা হলের সামনে পাশাপাশি দেখা গেল দুটি পোস্টার। একদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবি, অন্যদিকে তাঁর ছেলে উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘কাতুকুতু বুড়ো’। এই দৃশ্যই যেন পরিচালকের কাছে বিশেষ এক আবেগের স্মৃতি হয়ে উঠেছে। আর সেই মুহূর্তের ছবিই নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে কৌশিক লেখেন, “সময় ঘড়ির কাঁটা! কে থামাবে তার হাঁটা? প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়।” সংক্ষিপ্ত এই কয়েকটি লাইনেই ধরা পড়েছে একজন সফল পরিচালকের পাশাপাশি গর্বিত বাবার অনুভূতি।
প্রসঙ্গত, গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবি। তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ছবি ‘অর্ধাঙ্গিনী’-র গল্পকে এগিয়ে নিয়ে তৈরি হয়েছে এই নতুন ছবি। শুভ্রা, মেঘনা এবং সুমনের সম্পর্কের পরবর্তী অধ্যায়কে ঘিরে ছবির কাহিনি আবর্তিত হয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের ভালবাসা পেয়ে বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। অন্যদিকে আগামী ২৪ জুলাই মুক্তি পেতে চলেছে ‘কাতুকুতু বুড়ো’। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে বড়পর্দায় অভিষেক করতে চলেছেন উজান গঙ্গোপাধ্যায়ের। শুধু পরিচালনাই নয়, ছবিতে অভিনয়ও করেছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন রাপূর্ণা ভট্টাচার্য। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায় এবং দীর্ঘদিন পর বড়পর্দায় দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়কে।
পরিচালক একদিকে নিজের ছবি নিয়ে দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে, অন্যদিকে ছেলের প্রথম পরিচালিত ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। এই দুই আনন্দ যেন একই ফ্রেমে ধরা পড়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের জীবনে। সিনেমা হলের সামনে পাশাপাশি ঝুলে থাকা দুই প্রজন্মের দুই পরিচালকের পোস্টার যেন শুধু একটি প্রচারের ছবি নয়, বাংলা চলচ্চিত্রে উত্তরাধিকার ও নতুন পথচলারও এক প্রতীকী মুহূর্তও বটে। বর্তমানে অপেক্ষায় দর্শকমহল। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’। অপেক্ষায় ‘কাতুকুতু বুড়ো’

Post Views: 26

Continue Reading

Previous: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর; মন্দিরে যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন স্বামীকে
Next: ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, চিৎকার করতেই গলা টিপে খুন, হাড়হিম করা ঘটনা রাজধানীতে

সম্পর্কিত গল্প

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026

You may have missed

koyel.png

রাজ্যসভায় বিজেপি সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক? জল্পনায় শমীকের জবাব

Online Desk জুলাই 17, 2026
chahabar.png

চাবাহার বন্দরে মার্কিন হামলা; চিন্তায় নয়া দিল্লি

Online Desk জুলাই 17, 2026
rohit-sharma.png

রোহিতের অবসরের চাপ নেই বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট

Online Desk জুলাই 17, 2026
airplane.png

উড়ান প্রকল্পে বড় সিদ্ধান্ত, ছোট রুটের বিমান পরিষেবায় ভর্তুকির মেয়াদ বাড়াল কেন্দ্র

Online Desk জুলাই 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.