Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সোশাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ সুস্মিতা রায়। বার কয়েক বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিতর্কেও জড়িয়েছেন তিনি। তবে বরাবর তাঁর মুখে একটাই কথা শোনা গিয়েছে, তিনি মা হতে চান। অবশেষে অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সারের সেই স্বপ্ন এবার পূরণ হল। কোল আলো করে এল তাঁর সন্তান। সম্প্রতি সমাজমাধ্যমে নিজেই খুদের হাতের ছবি পোস্ট করে সকলকে সুখবর জানিয়েছেন। সেই পোস্টেও অতীতের যন্ত্রণার কথা আরও একবার তুলে ধরেছেন সুস্মিতা।
বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুস্মিতা রায়। তবে গত কয়েকবছর ধরে সোশাল মিডিয়ায় ভ্লগিং করে প্রবল জনপ্রিয়তা পেয়েছেন মানুষের কাছ থেকে। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তাঁর পরিবারের সঙ্গে খুনসুটির ভ্লগ দেখতে রীতিমতো অপেক্ষা করে থাকতেন সকলেই। তবে চলতি বছরের শুরুর দিকে আচমকা সেখানে ছন্দপতন হয়। জানা যায়, সব্যসাচী ও সুস্মিতার সংসার ফের ভাঙ্গনের পথে, অবশেষে বিচ্ছেদ। পরবর্তীতে সোশাল মিডিয়াকে আক্রমণ-পালটা আক্রমণ পর্ব চলতে থাকে বেশ কয়েকদিন। সুস্মিতার প্রাক্তন স্বামী সব্যসাচী দাবি করেছিলেন ৫ বার বিয়ে হয়েছে সুস্মিতার। পরবর্তীতে ইনফ্লুন্সেয়র জানান, তিনি চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাল্টা সেইসময় সুস্মিতাও দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে তাঁর সংসার ভাঙার একটা বড় কারণ তাঁর মা হওয়ার সাধ। তিনি বরাবর মা হয়ে চাইতেন। সেই থেকেই দূরত্ব, একবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েও ফের স্বামীর ফিরে গিয়েছিলেন সুস্মিতা। কিন্তু এবার আর তা হয়নি।
উল্লেখ্য, ডিভোর্সের পর ব্যবসার পার্টনার শুভাশিষ দে’কে বিয়ে করেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছিল, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে সারেন তারা। একাধিকবার সুস্মিতা বলেছেন, তাঁর বয়স বাড়ছে, তিনি মা হতে চান। এরই মাঝে ফেসবুক পোস্টে সুখবর জানালেন তিনি। লিখলেন, ‘মা হলাম, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।’ সেই পোস্টে বর্তমান স্বামীকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন সুস্মিতা। প্রসঙ্গত, অভিনেত্রী মা হয়েছেন বটেই, কিন্তু সন্তানের একঝলক হাতের ছবি ছাড়া আর কিছুই প্রকাশ্যে আনেননি, এমনকি ছেলে নাকি মেয়ে এলো ঘরে তাও জানাননি ভ্লগার। তবে সুস্মিতার পরিবারে এখন খুশির আবহ। সন্তানের আগমনে দিনগোনা শেষ অভিনেত্রীর, বর্তমানে মা হওয়ার আনন্দ উপভোগ করছেন পুরোদমে।

Post Views: 55

Continue Reading

Previous: রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুঠ, সাসপেন্ড ট্রাস্টের কর্মী
Next: বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.