Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বন্ধুত্ব ও প্রেম যদি ভালোবাসার সংজ্ঞা পায় তবে কেমন হয়? পর্দায় আসছে ‘টেক কেয়ার ভালোবাসা’

বন্ধুত্ব ও প্রেম যদি ভালোবাসার সংজ্ঞা পায় তবে কেমন হয়? পর্দায় আসছে ‘টেক কেয়ার ভালোবাসা’

Online Desk জুন 30, 2025
fgvj.png

ওঙ্কার ডেস্ক: ভালবাসার সংজ্ঞা সময়ের সঙ্গে সঙ্গে বদল হচ্ছে। এমনটা প্রায়শয়ই মনে হয় সকলের। বিশেষত প্রজন্মের ফারাক থাকলে সেই ভাবনা যেন আরও বেড়ে যায়। তবে হ্যাঁ কোথাও গিয়ে খানিকটা ভালোবাসার সংজ্ঞা বদলেছেও। সময়ের সঙ্গে সঙ্গে যেমন একটু একটু করে পালটায় যেন ঠিক তেমনি। অনেকেই আবার বলেন সংজ্ঞা যেমন ভালবাসার বদলেছে তেমনি বদলেছে সম্পর্কের আবেগ-অনুভূতিও।
আবার ঠিক এই ধারণার পাশাপাশি অনেকেরই মনে হয় এই সময়ে দাঁড়িয়ে বন্ধু বিনে প্রাণ না বাঁচার মতোই সম্পর্কও বাঁচে না। সম্পর্কেও বন্ধু প্রয়োজন। আর বন্ধুত্ব ও প্রেম একই সুতোয় যদি বাঁধা পড়ে তাহলে কী হবে? তেমনই গল্প নিয়ে সৌম্যজিৎ আদকের পরবর্তী ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’। চার বন্ধুর গভীর বন্ধুত্ব আর তাঁদের ভালবাসা নিয়েই বোনা হবে এই ছবির গল্প। আর সেই চার বন্ধুর চরিত্রে দর্শক দেখবেন শোলাঙ্কি রায়, সৌম্য মুখোপাধ্যায়, রাহুল মজুমদার ও শ্রীমা ভট্টাচার্যকে।
রথযাত্রার দিনই এই ছবির মুহরতের জন্য বেঁছে নিয়েছিলেন পরিচালক ও তাঁর টিম। ২৯ জুন, রবিবাসরীয় বিকেলে ছবির টিমের তরফে সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার। খাতার পাতা একে একে পাতা উলটে আসছে ছবির চরিত্রদের নাম। শোলাঙ্কির চরিত্রের নাম লহরী, সৌম্যর চরিত্রের নাম শাক্য, রাহুলের চরিত্রের নাম ঈশান ও শ্রীমার চরিত্রের নাম সঞ্জনা। মোশন পোস্টার ও ছবির চরিত্রদের নাম প্রকাশের সঙ্গে সঙ্গে এল ছবির নামের সঙ্গে তাল মিলিয়ে বার্তা। ভালবাসাকে যত্নে রাখার বার্তা। ভালোবাসা যত্নে বাঁচে। তাকে শুধুমাত্রই অভ্যাস ভেবে অনেকেই যে ভুল করেন তা হয়তো খানিক শুধরে নেওয়ার বার্তাই হয়তো দিতে চায় এই ছবি। আপাতত এই ছবির অপেক্ষায় সকলে।

Continue Reading

Previous: তদন্তে কেন্দ্রের হস্তক্ষেপ চাইছে না কসবা কলেজের নির্যাতিতার পরিবার, কলকাতা পুলিশের উপরই রয়েছে পূর্ণ আস্থা
Next: শেফালি জরিওয়ালার মৃত্যু ঘিরে নানা তথ্য, শুধু বয়স কমানোর ওষুধ না মৃত্যুর পেছনে রয়েছে অন্য কারণ ?

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.