Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিল ভাষায় শপথ নিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়, ‘‘আমি শ্রী জোসেফ বিজয়….’’

তামিল ভাষায় শপথ নিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়, ‘‘আমি শ্রী জোসেফ বিজয়….’’

Online Desk মে 10, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টানা পাঁচ দিনের জল্পনার পরে অবশেষে ১০ মে রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দক্ষিণী তারকা থলপতি বিজয়। এই বিশেষ দিনে বিজয়ের পাশে থাকতে সেখানে উপস্থিত হন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। মাসকয়েক ধরেই শিরোনামেরয়েছে বিজয়। অভিনয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক সফরে নজর থেকেছে দর্শক ও অনুরাগীদের, সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনও। বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেতার স্ত্রী। সেই আবহেই আরও জোরালো হয়েছে তৃষার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন।

প্রসঙ্গত, ৪ মে তৃষার জন্মদিনেই তামিলনাড়ুর নির্বাচনের ফলও প্রকাশ্যে আসে। বিপুল ভোটে জয়ী হন বিজয়। তবে তার পরেও চলে দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন। অবশেষে রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকাল সকাল বাড়ি থেকে বেরোতেই ক্যামেরাবন্দি হন তৃষা। এদিন তাঁর পরনে নীল সিল্কের শাড়ি, সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ। সঙ্গে মানানসই গয়নাও। তার সঙ্গেই নজর কাড়ে গলায় হিরে ও পান্নার হার। হালকা মেকআপ, খোঁপায় জুঁই ফুলের মালা। তৃষার এই স্নিগ্ধ সাজই অনুরাগীদের আরও নজর কেড়েছে।

উল্লেখ্য, ‘‘আমি শ্রী জোসেফ বিজয়’’, তামিল ভাষায় শপথ নেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়। সঙ্গে সঙ্গেই হাততালিতে ভরে ওঠে স্টেডিয়াম। তাঁর দল টিভিকে এ বার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে। তবে একক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ছুঁতে পারেনি। তাই সর্বোচ্চ আসন পেলেও তাঁর সরকার গঠনে বাধা ছিল। অবশেষে সেই বাধাও পেরোলেন বিজয়।

Post Views: 113

Continue Reading

Previous: অবশেষে ম্যাজিক নম্বর অতিক্রম করল থালাপতি বিজয়; রবিবারেই তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ
Next: রবীন্দ্রজয়ন্তীতে ‘The Pathshala Kit Drive’, উদ্যোগে শিশুদের পাশে পায়েল পাল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.