Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবীন্দ্রজয়ন্তীতে ‘The Pathshala Kit Drive’, উদ্যোগে শিশুদের পাশে পায়েল পাল

রবীন্দ্রজয়ন্তীতে ‘The Pathshala Kit Drive’, উদ্যোগে শিশুদের পাশে পায়েল পাল

Online Desk মে 10, 2026
1000294027.jpg

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকবি Rabindranath Tagore-এর জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার মানিকতলা খালপাড় এলাকায় আয়োজিত হল *“The Pathshala Kit Drive ”*। মানিকতলা খালপাড় অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন Payal Paul।

উদ্যোগের মাধ্যমে এলাকার ৫০-এরও বেশি আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীর হাতে শিক্ষা কিট, পেন, পেন্সিল, খাতা – সহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের দাবি, শুধুমাত্র সামগ্রী প্রদান নয়, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার মাধ্যমে আত্মনির্ভর ও সচেতন করে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

এই সামাজিক উদ্যোগে সহযোগিতা ও উৎসাহ প্রদান করেন আন্তর্জাতিক কার্টুনিস্ট Uday Shankar, জ্যোতিষী Aarun Baral, শিক্ষিকা Rina Dutta Bandyopadhyay, শিক্ষিকা Rimpa Naskar এবং সমাজ সংস্কারক Antonyy Emox D’suzaa। তাঁদের সহযোগিতা ও শুভেচ্ছায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয় বলে জানান আয়োজক পায়েল।

উদ্যোগ প্রসঙ্গে Payal Paul বলেন,
“এই বছর আমার সাংবাদিকতা জীবনের ১০ বছর পূর্ণ হল। এই দীর্ঘ পথচলায় যাঁদের পাশে পেয়েছি, তাঁদের চলার পথকে সামান্য হলেও মসৃণ করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। *Debi Samman*-এর পাশাপাশি *The Pathshala Kit Drive* আমার আরেকটি গুরুত্বপূর্ণ উইংস, যা সম্পূর্ণভাবে শিশুদের জন্য নিবেদিত। আগামী ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই ধরনের আরও কর্মসূচি চলবে। ভাল লাগছে যে, ইমানুল দার মতো একজন ব্যক্তিত্বকে পাশে পেয়েছি, যাঁর সহযোগিতা ও উৎসাহ আমাকে আরও অনুপ্রাণিত করছে।”

রবীন্দ্রজয়ন্তীর মতো এক সাংস্কৃতিক ও তাৎপর্যপূর্ণ দিনে আয়োজিত এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকদের বক্তব্য, আগামী দিনেও সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

Post Views: 205

Continue Reading

Previous: তামিল ভাষায় শপথ নিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়, ‘‘আমি শ্রী জোসেফ বিজয়….’’
Next: বিরোধী দলনেতা, বিধানসভার মুখপাত্র ঘোষণা তৃণমূলের; দায়িত্বে শোভনদেব, ফিরহাদ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.